এক্সপ্লোর

Bike Accident: বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি, জয়রাইড থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ফের কলকাতার রাস্তায় বেপরোয়া জয় রাইড। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। বাইক থামাতে গিয়ে আক্রান্ত হলেন ট্রাফিক কনস্টেবল।

কলকাতা: ইকো পার্কের (ECO Park) সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হলেন এক ব্যক্তি। জয়রাইড থামাতে গিয়ে আক্রান্ত পুলিশও। পাকড়াওয়ের পরেও পালানোর চেষ্টা অভিযুক্ত যুবকের। পরে আটক।

ফের কলকাতার (Kolkata) রাস্তায় বেপরোয়া জয় রাইড। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। বাইক থামাতে গিয়ে আক্রান্ত হলেন ট্রাফিক কনস্টেবল। আজ সকাল ৭.১৫ নাগাদ ইকোপার্কের কাছে কদমপুকুরে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। অভিযোগ, আচমকা সিগন্যাল ভেঙে দুটি বাইক তীব্র গতিতে এসে তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ব্যক্তি। দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক থামানোর চেষ্টা করলে পাশের বাইক থেকে নেমে এক যুবক তাঁকে মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পাকড়াও করার পরও হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে যুবক। বেশ কিছুক্ষণ চলে ধস্তাধস্তি। পরে ইকোপার্ক থানার পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। 

গত রবিবার রাতে নিউ মার্কেটে জোর করে চাঁদা তোলার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। রুখতে গিয়ে আক্রান্ত হন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। 

ওই দিনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হন খোদ মহকুমা শাসকের নিরাপত্তারক্ষী। কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। গত মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কে চাঁদার জুলুম ঠেকাতে গিয়ে মাথা ফাটে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের।

বেলগাছিয়ায় দুর্ঘটনা: অন্যদিকে কিছুদিন আগে বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক দোকানদারের। আহত হন আরও ৪ জন। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, লার্নার বোর্ড টাঙানো গাড়িতে ছিলেন বাবা ও ছেলে। গাড়িটি পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে দোকানে ঢুকে যায় গাড়ি। সেই সময় দোকানদার মহম্মদ আফরোজ-সহ ৫ জন দাঁড়িয়েছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আফরোজের। গাড়ির সওয়ারি বাবা ও ছেলেকে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রতিবাদে রাস্তা আটকে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।                      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget