এক্সপ্লোর

East Midnapore: অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় কোলাঘাটে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

East Midnapore: লোকাল ট্রেন না চলায় অতিরিক্ত বাসের ভাড়া নেওয়ার অভিযোগে কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল নিত্যযাত্রীরা।

বিটন চক্রবর্তী, কোলাঘাট (পূর্ব মেদিনীপুর): করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক বিধিনিষেধ চলছে গোটা রাজ্যজুড়ে। যদিও সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে শিথিল হয়েছে বিধিনিষেধ তবুও এখন লোকাল ট্রেন চালু করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। ফলে নাকাল নিত্যযাত্রীরা। তার ওপর বাসেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই অভিযোগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল নিত্যযাত্রীরা।

আচমকা অবরোধের জেরে স্বভাবতই ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। তাঁরা গিয়ে অবরোধ তুলতে যেতেই বচসা বাধে যাত্রীদের সঙ্গে। লোকাল ট্রেন বন্ধের জেরে এমনিতেই নাজেহাল নিত্যযাত্রীরা। তার ওপর আবার বিভিন্ন বাসকর্মীরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করছেন বলেও অভিযোগ তাঁদের। আর সেই কারণেই পথ অবরোধ করেন নিত্যযাত্রীরা। পরে অবশ্য কোলাঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কিছুদিন আগেই বেহাল রাস্তার প্রতিবাদে একজোট হন বালুরঘাটের গ্রামবাসীরা। বিক্ষোভে পথ অবরোধ করেন। বছরের পর বছর ধরে একই দাবি জানিয়েও লাভ হয়নি কোনও। অবশেষে বেহাল রাস্তার হাল ফেরাতে জোরাল আন্দোলনের পথই বেছে নিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে পথ অবরোধ করে তারপর তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েতেও। এই ছবি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের। জলঘর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, '৩৫ বছর ধরে চককাশি থেকে রাধানগর যাওয়ার এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার দাবি করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বেহাল রাস্তার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এমনকী বুধবারও দুর্ঘটনা ঘটেছে। খারাপ রাস্তায় মোটর ভ্যান উল্টে আহত হয়েছেন চালক। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন। পরে তৃণমূল পরিচালিত জলঘর পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। 

গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন বিডিও। বালুরঘাটের বিডিও অনুজ সিকদারের কথায়, 'এই রাস্তার জন্য টাকা চেয়ে আবেদন করে রাখা হয়েছে। গ্রামবাসীদের নিয়ে মীমাংসা করার চেষ্টা করব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget