এক্সপ্লোর

East Midnapore News: 'খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলে' যোগ ? ফের ভাঙন বিজেপিতে

East Midnapore BJP TMC Controversy: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপিতে ফের ভাঙন। তৃণমূলে যোগ দিতেই দলের প্রাক্তনীকে নিয়ে ভয়াবহ অভিযোগ তুলল গেরুয়া শিবির ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore)  ময়নায় বিজেপিতে (BJP) ফের ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অলোক বেরা। বিজেপিতে দমবন্ধ করার পরিবেশ, কাজের জায়গা নেই, তাই বিজেপি ত্যাগ, মত অলোকের। অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির (BJP) বক্তব্য, খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলের পা ধরতে গেছে অলোক।

বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতেই ভয়াবহ অভিযোগ গেরুয়া শিবিরের

গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বোমা-গুলি সহ একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রায় প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থেকেছে ময়নার বাকচা অঞ্চল। গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের দিন সংঘর্ষের জেরে সার্কেল ইন্সপেক্টরের মাথা ফেঁটে যাওয়া  থেকে দফায় দফায় বোমাবাজি, বোমা উদ্ধার চলেছে। বিজেপি তৃণমূলের মদ্ধ্যে প্রায়শই রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থেকেছে ময়নার বাকচা। তবে একুশের বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভায় জয়ী হয় বিজেপি। বিধায়ক হন অশোক দিন্দা।

দুয়ারে আরও একটা পঞ্চায়েত নির্বাচন

দুয়ারে আরও একটা পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই বিজেপির ময়না বিধানসভার বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য বসুদেব মন্ডলের খুনে অভিযুক্ত বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা বাকচার প্রাক্তন বিজেপির মন্ডল সভাপতি  অলোক বেরা যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূলে যোগদান করলেন সৌমেনকুমার মহাপাত্রর হাত ধরে।  এছাড়াও উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলই  সহ অন্যান্যরা। বিজেপিতে দমবন্ধ পরিবেশ,  কাজের জায়গা নেই, তাই তৃণমূলে যোগদান, মত অলোকের।

'উনি তৃণমূল নেতা খুনে অভিযুক্ত'

 তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রর দাবি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা তারা পালন করেনি। তাই অলোক বেরা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে অলোকের হাত ধরে আরো অনেকে যোগ দেবেন। তবে অলোকের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির জেলা নেতৃত্বের দাবি, অলোক বেরাকে যথেষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি তা পালন করেননি। আসলে উনি তৃণমূল নেতা খুনে অভিযুক্ত, তাই খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলে যোগ দিয়েছেন। 

আরও পড়ুন, ফের বাস দুর্ঘটনা নয়ানজুলিতে, গুরুতর আহত যাত্রীদের ভর্তি করা হল হাসপাতালে

 এবছর জানুয়ারি মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ময়নার বিজেপি যুব মোর্চার নেতা সম্রাট সামন্ত। এরপর রবিবার বিজেপি ত্যাগ করলেন অলোক বেরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই দলবদলের কি কোনও প্রভাব পড়বে? তার উত্তর দেবে সময়ই।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget