এক্সপ্লোর

East Midnapur News: মহিষাদলে আবাস যোজনায় বাড়ি পেতে ৭০ হাজার টাকা কাটমানি! অভিযুক্ত তৃণমূল সদস্য 

চকগাজিপুরের বাসিন্দা শেখ মামুদের অভিযোগ, নাটশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও পূর্ত সঞ্চালক অভিজিৎ দাসের দাবি মতো টাকা না দেওয়ায় বাংলা আবাস যোজনায় তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি ঘর পাননি।


পূর্ব মেদিনীপুর: বাংলা আবাস যোজনায় বাড়ি পেতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ৭০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল সদস্যের বিরুদ্ধে। চকগাজিপুরের বাসিন্দা শেখ মামুদের অভিযোগ, নাটশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও পূর্ত সঞ্চালক অভিজিৎ দাসের দাবি মতো টাকা না দেওয়ায় বাংলা আবাস যোজনায় তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি ঘর পাননি। সুরাহা চেয়ে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন উপভোক্তা। কাটমানির অভিযোগ উড়িয়ে তৃণমূল সদস্যের দাবি, ওই উপভোক্তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবেদন করায়, তিনি ঘর পাননি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, গোটা রাজ্যেই কাটমানির সরকার চলছে। তৃণমূলের পাল্টা দাবি, রাজনীতি করতেই মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির। যোগাযোগ করা হলেও মন্তব্য করতে চাননি মহিষাদলের বিডিও।  

উল্লেখ্য, বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার বিষয়টি নিয়ে বহুদিন ধরেই সরব বিরোধী, বিশেষ করে, বিজেপি। গত বিধানসভা নির্বাচনে কাটমানি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃবৃন্দও। এরইমধ্যে মহিষাদলে কাটমানি চাওয়ার অভিযোগ ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর শুরু হয়েছে। 

মহিষাদলের  চকগাজিপুরের বাসিন্দা শেখ মামুদের অভিযোগ, নাটশাল -২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও  গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক অভিজিৎ দাস ঘর পাইয়ে দেওয়ার জন্য আমার কাছে ৭০হাজার টাকা কাটমানি চান। কথা মতো আমি টাকা দিতে না পারায়, তালিকায় নাম থাকলেও বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া হয়নি আমায়।

কাটমানি চাওয়ার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের পাল্টা দাবি, ওই ব্যক্তির বড়  বাড়ি থাকায় মেলেনি সরকারি প্রকল্পের টাকা। নাটশাল ২ নম্বর পঞ্চায়েতের সদস্য অভিজিৎ দাস বলেছেন, কোনও টাকা চাওয়া হয়নি। মামুদ হোসেনের পাকা বাড়ি আছে, যার মূল্য প্রায় আট লক্ষ টাকা। এই জন্যই ওঁকে সরকারি প্রকল্পে বাড়ির সুযোগ দেওয়া হয়নি।

যদিও বাড়িটি নিজের নয় বলে পাল্টা দাবি করেছেন শেখ মামুদ। তিনি বলেছেন, ওই বাড়ি তাঁর ছেলের। 

এই অভিযোগ সম্পর্কে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল সরকারের আমলে কাটমানি ছাড়া যে কিছু হয় না তা আবারও প্রমাণিত হল।

অন্যদিকে, মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেছেন, অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা করে। মানুষের পাশে ওরা নেই, তাই বিরোধিতা ছাড়া আর কী করবে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে মহিষাদলে বাংলা আবাস যোজনায় যাঁরা বাড়ি পেয়েছেন, তাঁদের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়। এরমধ্যেই ফের ঘর পেতে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠায় অস্বস্তিতে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
Shahid Diwas 21 July : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget