এক্সপ্লোর

East West Metro: ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট চলছে, আজ বন্ধ শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল

Kolkata News:গত শনিবারের পর আজও বন্ধ থাকছে মেট্রো চলাচল।

কলকাতা: শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে শনিবার। মেট্রো রেল সূত্রে খবর, এই রুটে ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য গত শনিবারের পর আজও বন্ধ থাকছে মেট্রো চলাচল। অফিস পাড়া বলে পরিচিত সেক্টর ফাইভ (Kolkata News)। তথ্যপ্রযুক্তি সংস্থার সিংহভাগ অফিসই এই চত্বরে। তবে শনিবার অধিকাংশ অফিসই ছুটি থাকে। তাই বেছে বেছে এদিনই পরীক্ষার সিদ্ধান্ত। (East West Metro)

শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে আজ ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের কথা ভেবেই শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে আজ ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট করা হচ্ছে। এই পরীক্ষা অত্যন্ত জরুরি।  ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের আওতায় হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার প্রযুক্তির মাধ্যমে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সিসিটিভি, ব্যাগেজ স্ক্রিনিং, এক্সপ্লোসিভ ডিটেকশন এবং ডিজপোজাল সিস্টেম পরীক্ষা করে দেখা হয়।

শুধুমাত্র শিয়ালদা-সল্টলেক রুটেই নয়, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টিংয়ের কাজ হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর নির্মীয়মান অংশেও। তবে শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে পরিষেবা বন্ধ থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। কারণ সল্টলেকে বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত বহু মানুষের যাতায়াতের ভরসা এই মেট্রো। শনিবার ছুটিও পান না বহু মানুষ। তাই যাত্রীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: Sonarpur Scam: সোনারপুরে ১০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগ, বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ

সল্টলেকে কর্মক্ষেত্রে পৌঁছতে অধিকাংশ মানুষেরই ভরসা হয়ে উঠেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। বাসে ধাক্কা খেতে খেতে, সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার থেকে মেট্রো সফর অনেক সুবিধাজনক, আরামদায়কও। দিনে দিনে তাই ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো যাত্রীর সংখ্যা বেড়েওছে হু হু করে।  মেট্রোর  পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের আশঙ্কা করছেন সকলে। শনিবার সারাদিনই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ যদিও অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন। 

দুই শনিবার পরিষেবা বন্ধ থাকবে বলে যদিও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল

এর আগে, গত শনিবারও ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ ছিল। দুই শনিবার পরিষেবা বন্ধ থাকবে বলে যদিও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মেট্রো কর্তৃপক্ষের তরফে। যাত্রী নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। এএমনিতে মেট্রোর পরিকাঠামোর দিকটিতে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। অতি সম্প্রতিই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসানোর সিদ্ধান্ত নেওয়া যায়। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় নেমে এলেও, সুড়ঙ্গের মধ্যে আটকে থাকবে না মেট্রো।

সেরা শিরোনাম

Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!
Rahul Gandhi News | সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget