এক্সপ্লোর

East West Metro: মিলেছে অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র, এবার ছুটবে শিয়ালদা থেকে মেট্রো?

East West Metro: তিনটি শাখা থেকে রোজ লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসনে শিয়ালদা স্টেশনে (Sealdah Railway Station)।  শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে, তা হবে কলকাতায় (Kolkata) ঢোকার অন্যতম প্রধান প্রবেশ দ্বার।

অরিত্রিক ভট্টাচার্য ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মিলেছে অগ্নি-সুরক্ষা (Fire Protection) সংক্রান্ত ছাড়পত্র। সেক্টর ফাইভ (Sec V) থেকে শিয়ালদহ (Sealdah) পর্যন্ত মেট্রো (Metro) সফর কি এখন সময়ের অপেক্ষা? সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন (Sealdah Station) চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের (Safety Commissioner) সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।

তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর (Screen Door)। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি (Escalator), ঝকঝকে স্টেশন। তবে কি ইস্ট ওয়েস্ট মেট্রোয় (East West Metro), দ্রুত সেক্টর ফাইভের (Sec V) সঙ্গে জুড়ে যাবে শিয়ালদা স্টেশন? সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে যাওয়ায় সেই জল্পনাই উস্কে দিয়েছে।

মেন (Main), নর্থ (North) ও সাউথ শাখা (South Division) থেকে রোজ লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসনে শিয়ালদা স্টেশনে (Sealdah Railway Station)।  শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে, তা হবে কলকাতায় (Kolkata) ঢোকার অন্যতম প্রধান প্রবেশ দ্বার। যাত্রীর চাপও থাকবে প্রচুর। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ২০২৫ সালে শিয়ালদা মেট্রো স্টেশনে প্রতি ঘণ্টায় ১৭ হাজার লোক ঢুকবে এবং ২২ হাজার লোক বেরবে। এ কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশন নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা (Railway Engineer)। সূত্রের খবর, সবচেয়ে বেশি টিকিট কাউন্টার (Ticket Counter), চলমান সিঁড়ি, ঢোকা-বেরোনোর পথ থাকবে শিয়ালদা স্টেশনে। এছাড়াও থাকছে ৫টি লিফট।

সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভ (Sec V) থেকে ফুলবাগান (Phool Bagan) পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথে এখন মেট্রো (Metro) চলছে। সূত্রের খবর, যাত্রী কম হওয়ায় এই রুট ততটা লাভজনক নয়। শিয়ালদায় মেট্রো চালু হয়ে গেল যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে। এখন অপেক্ষা কমিশনার অব রেলওয়ে সেফটির (Commissioner of Railway Safety) ছাড়পত্রের। তাহলেই প্রথমবার শিয়ালদা থেকে ছুটবে মেট্রো। অন্যদিকে, বৌবাজার বাড়ি ভেঙে যাওয়ার পর এখনও সেই অংশের কাজ শেষ করা যায়নি। সেই অংশের কাজ শেষ হলে তবেই শিয়ালদহ থেকে ধর্মতলা পাতাল পথে জুড়ে দেওয়া সম্ভব। আর তার পরেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, সম্পূর্ণ রুটে ট্রেন চালানো সম্ভব হবে। তবে তার জন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, এমনই মত নির্মাণকারী আধিকারিকদের।

আরও পড়ুন: Birbhum News: রাত পোহালেই মকর সংক্রান্তি, আগামীকালই শুরু হবে জয়দেব-কেঁদুলি মেলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Suvendu Adhikari: আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?
আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget