এক্সপ্লোর

Kolkata Metro Disruption: দুদিনের ব্যবধানে থমকে পরিষেবা, কেন বারবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মধ্য়ে বন্ধ মেট্রো চলাচল?

Dakshineshwar-Noapara Service: প্রায় ১৭ ঘণ্টা পর দুর্ভোগের অবসান ঘটেছে। সোমবার সকাল ৭টায়, শুরু হয়েছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সোমবার থেকে শুরু হয়েছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা। প্রায় ১৭ ঘণ্টা পর এদিন সকাল থেকে শুরু হয়েছে মেট্রো চলাচল। কেন বারবার এই দুর্ভোগ? 

প্রায় ১৭ ঘণ্টা পর দুর্ভোগের অবসান ঘটেছে। সোমবার সকাল ৭টায়, শুরু হয়েছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা। যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার দুপুর ১ টা ৫২ মিনিট থেকে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো চলাচল। রাত ৯ টা ৪০-এর শেষ পরিষেবা পর্যন্ত তা সারানো সম্ভব হয়নি। চরম দুর্ভোগে পড়েন মেট্রো যাত্রীরা। রাতভর ধরে চলে মেরামতি। এই একই সমস্য়া হয়েছিল বৃহস্পতিবারও। সেদিন অবশ্য়, ৫ ঘণ্টা বন্ধ ছিল সার্ভিস।

কী কারণে বারবার এই দুর্ভোগ?

মেট্রো রেল সূত্রে খবর, সমস্য়ার সূত্রপাত একটা যন্ত্র ভেঙে যাওয়াকে কেন্দ্র করে। প্রত্য়েকটা AC রেক থার্ড লাইন থেকে, থার্ড রেল কারেন্ট কালেক্টর বা সংক্ষেপে TRCC নামক একটি যন্ত্রের মাধ্য়মে বিদ্য়ুৎ সংগ্রহ করে। রেকের নীচের দিকে থাকে যন্ত্রটি।  সেটাই ভেঙে পড়েছে থার্ড লাইনের ওপর। যার জেরে থার্ড লাইন ক্ষতিগ্রস্ত হয়ে নিজের জায়গা থেকে সরে যায়। ফলে বিদ্য়ুৎ সংগ্রহ করার যে পদ্ধতি, তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, মেট্রো রেল, যা কিনা কলকাতার লাইফলাইন, সেখানে কেন বারবার এমন যান্ত্রিক সমস্যা হচ্ছে?

মেট্রো রেল সূত্রে খবর, যাত্রার শেষে, প্রতিদিন মেট্রোর রেক ও ট্র্য়াকে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা। তবে কি রক্ষণাবেক্ষণেই কোনও গাফিলতি হচ্ছে? না হলে, ২ দিনের ব্য়বধানে কেন একই যন্ত্র বারবার ভেঙে যাবে? সাম্প্রতিককালে মেট্রো সার্ভিস নিয়ে একাধিক সমস্য়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। কখনও দেরিতে চলে, কখনও আবার মাঝে বেশ কয়েকটি মেট্রো স্কিপ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর সঙ্গে এবার মারাত্মক যান্ত্রিক ত্রুটি।এবিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বারবার এক জায়গায় যান্ত্রিক ত্রুটি অনভিপ্রেত। রবিবার বলে হয়তো বিক্ষোভ এড়ানো গেছে। এই ঘটনা যে আবার ঘটবে না সেটাও বলা যায় না। পরপর দুবার কেন ঘটল মেট্রোর ইলেকট্রিক্য়াল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভাগীয় তদন্ত শুরু করেছে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Modi-Mamata Meeting: বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকবেন TMC-র দশ সাংসদ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget