এক্সপ্লোর

Cattle Smuggling Case: গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্টকে গ্রেফতার করল ইডি

২০২০-র নভেম্বরে গরুপাচার মামলায় প্রথমবার গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। একই মামলায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করল সাসপেন্ডেড বিসএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে। 

প্রকাশ সিনহা, কলকাতা: সিবিআইয়ের (CBI) পর এবার গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling) সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট (BSF Commandant) সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর, দিল্লিতে (Delhi) ইডি-র (ED) সদর দফতরে তলব করা হয় সতীশ কুমারকে। প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্টকে গ্রেফতার: ২০২০-র নভেম্বরে গরু পাচার মামলায় তাঁকে প্রথমবার গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। এবার একই মামলায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি গ্রেফতার করল সাসপেন্ডেড বিসএসএফ কম্যান্ডান্ট (BSF Commandant) সতীশ কুমারকে।  ইডি-র অভিযোগ, গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন তিনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গরু পাচার মামলার তদন্তে বিএসএফের সাসপেন্ডেড কমান্টান্টের সঙ্গে আর এক অভিযুক্ত এনামুল হকের (Enamul Haque) ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময় গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। অভিযোগ, ১২ কোটি টাকা এনামুলের থেকে নিয়েছিলেন সতীশ কুমার।  তাঁর বিরুদ্ধে গরু পাচারকারীদের মদত দেওয়ার অভিযোগও রয়েছে। এর আগে গরু পাচারকাণ্ডে সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই।  কিছুদিন আগে আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত থেকে তিনি জামিন পান।

শুক্রবার তাঁকে দিল্লির (Delhi) সদর দফতরে ডেকে পাঠিয়ে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় টাকা পয়সার লেনদেন নিয়ে তথ্য গোপন করেছেন সাসপেন্ডেড বিসএসএফ কম্যান্ডান্ট (BSF Commandant)। অভিযোগ, বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ইডি-র (Enforcement Directorate) অফিসারদের। এরপরই ইডি গ্রেফতার করে সতীশ কুমারকে। এনামুল হককেও (Enamul Haque) এই মামলায় সিবিআইয়ের পর গ্রেফতার করেছে ইডি। এনামুল এখন জেল হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: Nadia Murshidabad News : মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু, নদিয়ায় কালবৈশাখীতে মৃত ১

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget