এক্সপ্লোর

Jyotipriya Mallick: 'ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন', রিপোর্টে বিস্ফোরক দাবি ইডি-র

ED on Ration Scam: রাইস মিলের মালিক কালীদাস সাহাও জ্যোতিপ্রিয় ও তাঁর সহযোগীদের ধান কেনাবেচার কমিশন দিতেন?

প্রকাশ সিনহা, কলকাতা: রেশন দুর্নীতিতে, গরিবের প্রাপ্য চাল খোলা বাজারে বিক্রি করে অনেকে কোটিপতি হয়েছেন বলে অভিযোগ, সেই দুর্নীতির সঙ্গে কি সরাসরি যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক? জোরালভাবে এই প্রশ্নটা উঠছে, কারণ, ED সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, বন দফতরে বসে কৃষকদের সঙ্গে ধান কেনার চুক্তি করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 

শুধু তাই নয়, বন দফতরে তল্লাশি চালিয়ে কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রায় ১০০টি চুক্তিপত্র মিলেছে, এমনটাই ইডি সূত্রে দাবি। এদিকে,  ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হত। প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক। কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত কমিশন। আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি করল ED। 

রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয়র সহযোগী বাকিবুর রহমান এবং তাঁর রাইস মিল NPG রাইস মিল প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সাহিদুল রহমান, নিজেদের বয়ানে মন্ত্রীর কমিশন নেওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, WBECSE-র চেয়ারম্যান হিসেবে কৃষি সমবায় সমিতির মাধ্যমে চলত কমিশন নেওয়া। একই রকম ভাবে রাইস মিলের মালিক কালীদাস সাহাও জ্যোতিপ্রিয় ও তাঁর সহযোগীদের ধান কেনাবেচার কমিশন দিতেন বলে রিপোর্টে দাবি ED-র। 

এদিকে, জ্যোতিপ্রিয় তাঁকে কখনও ১০০ টাকাও দেননি। ঘনিষ্ঠতা থাকলে, পুরভোটে আমাকে টিকিট দেওয়া হল না কেন? এভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করলেন শঙ্কর আঢ্য। সংবাদমাধ্যমের সামনে, তাঁর সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সম্পর্কের কথা উড়িয়ে দিলেন ধৃত তৃণমূল নেতা।

আরও পড়ুন, 'ওদের ইডি আছে, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আছে' ইডি গেলেই জন বিস্ফোরণ, হুঙ্কার শোভনদেবের

রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৯ থেকে ১০ হাজার কোটি। জ্যোতিপ্রিয় মল্লিক ও শঙ্কর আঢ্যর যোগসাজশের কথা জানিয়ে এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে আদালতে দাবি করেছে ED।                 

পাশাপাশি প্রেস রিলিজে ED দাবি করে, রেশন দুর্নীতির তদন্তে জানা গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর একাধিক ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে অপরাধ সংগঠিত করেছিলেন, যাঁরা 'ফুল ফ্লেজেড মানি চেঞ্জার' (FFMC) হিসেবে কাজ করেছেন। এমনকী গ্রেফতারির পর তৃণমূল নেতার স্ত্রীও দাবি করেছিলেন যে, ED তাদের জানিয়েছিল জ্যোতিপ্রিয়কে জেরা করেই শঙ্কর আঢ্যর নাম পাওয়া গেছে। 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget