এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay: 'ওদের ইডি আছে, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আছে' ইডি গেলেই জন বিস্ফোরণ, হুঙ্কার শোভনদেবের

Sovandeb On ED : দুই তৃণমূল নেতার ঠিকানায় গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়েছে ইডি। ED গেলেই জন বিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা : ইডি ( ED ) গেলেই জন বিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandev Chatterjee ) । একেবারে আক্রমণাত্মক সুরে শোভনদেবের হুঙ্কার, 'ইডি, সিবিআই থাকলে, তাঁদেরও আছে দলের ছাত্র-যুব সংগঠন'। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলাজুড়ে হবে, হুঁশিয়ারি পরিষদীয় মন্ত্রীর

রেশন দুর্নীতির তদন্তে, উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশখালিতে গিয়ে শুক্রবার রক্তাক্ত হতে হন ED অফিসাররা। কোনওরকমে পালিয়ে বাঁচে কেন্দ্রীয় বাহিনী। ওই দিনই রাতে, একই ঘটনার অ্যাকশন রিপ্লে দেখা গিয়েছিল বনগাঁর শিমুলতলায়। তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী। ভাঙচুর করা হয় গাড়িতে। দুই তৃণমূল নেতার ঠিকানায় গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়েছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালির ও বনগাঁর ঘটনায়  হামলাকারীদের ছবি-সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ED। 

সেদিনের এই নজিরবিহীন দুই ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের প্রবীণ নেতা।  শোভনদেব বিজেপিকে আক্রমণ করে  বলেন, 'ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়', মন্তব্য শোভনদেবের। তাহলে কি শাহজাহানের পক্ষে কথা বললেন শোভন ? সন্দেশখালি ও বনগাঁয় ইডি-র ওপর হামলার ঘটনার রেশ কাটার আগেই এই মন্তব্যে কার্যত বিতর্কই উসকে দিলেন শোভনদেব। 

পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ বলেন,'শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। উনি ED, CBI-এর বিরুদ্ধে দলের ছাত্র-যুবদের লেলিয়ে দিতে চাইছেন। ' কটাক্ষ করতে ছাড়েননি বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, 'প্রবীণ শোভনদেব দলে নম্বর বাড়াতে চাইছেন, সবাই যখন এগিয়ে, তখন তিনিই বা কেন পিছিয়ে থাকবেন? '

সন্দেশখালির 'বেতাজ বাদশা' তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। প্রশ্ন হল, কোথায় লুকিয়ে 'বাঘ' শাহজাহান? সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর যার বাড়িতে হানা ঘিরে এত কাণ্ড, তিনি এখন কোথায়, এই প্রশ্নেই তোলপাড় গোটা রাজ্য। এই আবহে সোমবারই  বিস্ফোরক দাবি করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক।শাহজাহান এলাকাতেই রয়েছেন বলে দাবি করেন তিনি।  

সন্দেশখালির ঘটনা নিয়ে নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের নবনিযুক্ত ডিজি।  রাজীব কুমার বলেন, যিনিই আইন হাতে তুলে নিয়েছেন তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব।আইন যেই ভেঙে থাকুক না কেন। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, '৫ বছর আগে, সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মীকে খুন করে দেহ লোপাটের ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান! '  CBI ও NIA-তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। 

এই পরিস্থিতিতে শোভনদেবের এই মন্তব্য নিঃসন্দেহে নতুন বিসর্কের রসদ দিল। 

আরও পড়ুন: ঘনিষ্ঠতা থাকলে পুরভোটে টিকিট দেওয়া হল না কেন? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার শঙ্কর আঢ্যর

 

 

সেরা শিরোনাম

Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda
Suvendu Adhikari:
Suvendu Adhikari:
DA News : উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার | ABP Ananda
Arnab Cyclone News | ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল 'অর্ণব'-এর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget