এক্সপ্লোর

DYFI Brigade: ব্রিগেডে জনজোয়ার, মীনাক্ষীকে সামনে রেখে সুদিন ফেরার আশায় বুক বাঁধছে CPM

West Bengal: বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙল বাম-ব্রিগেড। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরালেন মীনাক্ষীরা।

কলকাতা: ইনসাফ চাওয়া ব্রিগেডের মুখ হলেন তিনিই। তাঁর কথা শুনতেই কলকাতায় এসেছিলেন – ব্রিগেডে আসা-যাওয়ার পথে এমনটা জানিয়ে গিয়েছেন অনেকেই। ব্রিগেড সমাবেশে তিনি পোডিয়ামে উঠতেই, উঠেছিল হাততালি আর স্লোগানের ঝড়। তিনি মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সম্পাদক। তাঁকে সামনে রেখেই সুদিন ফেরার আশায় বুক বাঁধছে সিপিএম।

সুদিন ফেরার আশায়: বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙল বাম-ব্রিগেড। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরালেন মীনাক্ষীরা। সাতমুখী স্রোত থেকে ব্রিগেডের ভিড় - সবাই গলা মেলালেন মীনাক্ষীদের সঙ্গে।  ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে ক্যাপ্টেন কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী।  পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এক সিপিএম কর্মী বলেন,  মীনাক্ষীর মিটিং। আমাদের যুবর মিটিং। যুবনেত্রীর জন্য আমরা এসেছি।’’ ব্রিগেডে আসা দাঁতনের এক সিপিএম কর্মী গতকাল বলেন, “মীনাক্ষী মুখোপাধ্যায়ের মিটিং শুনতে যাতে পশ্চিমবাংলায় এই সব দুর্নীতি-চোর মুক্ত হয়, তার জন্য আমরা লড়াই করছি।’’

রবিবারে ইনসাফের ব্রিগেডে তৃণমূল-বিজেপিকে একসারিতে বসিয়ে আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, লড়তে এসেছি তো? আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল।“আর বাপ-মায়ের হাত ধরে যখন ব্রিগেডের লড়াইটা করতে এসেছি। তখন আমাদের এটা কেউ শেখায়নি যে, আর ব্রিগেডে মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে ২৫ আর ৭৫-এর ভাগ-বাটোয়ারা করতে হবে, দল শেখায়নি। শিখিয়েছে, পাশের জনের হাত ধরতে হবে, আর এগিয়ে যেতে হবে।’’

বিদ্রোহী কবি নজরুলের কবিতা উদ্ধৃত করতে গিয়ে মীনাক্ষী বলেন তিনি একটি লাইন ভুলে গিয়েছেন। সেই সূত্র ধরেই মহম্মদ সেলিম কটাক্ষ করেন মোদি-মমতাকে। সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, “অনেকে বলেন বামপন্থা আর দক্ষিণপন্থার মধ্যে তফাৎ কী? খুব সহজ। এখানে কমরেড মীনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল। বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্বৃতি দিতে ভুলে গেছিল। আচ্ছা এটা মমতা বন্দ্যোপাধ্যায় হলে কোনওদিন বলতে পারত ভুলে গেছি? মোদি কখনও বলতে পারে জনসমক্ষে ভুলে গেছি? কোনও দক্ষিণপন্থী, কোনও স্বৈরতান্ত্রিক, কোনও ফ্যাসিস্ট কখনও ভুল স্বীকার করে না। বামপন্থীরা পারে।’’ ব্রিগেড কাঁপানোর পর, সমাবেশ শেষ হতে সেই মীনাক্ষী মুখোপাধ্য়ায়কেই দেখা গেছে সঙ্গীদের নিয়ে ময়দান পরিষ্কার করতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুবসত্য়' নবীন-প্রবীণ ইস্য়ুতে অবস্থানে অনড় অভিষেক

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget