এক্সপ্লোর

ED Investigation: ফের আতসকাচে শেখ শাহজাহান, 'অ্য়াকশন' ইডির

Sheikh Shajahan: শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতারণার পুরনো একটি FIR সংগ্রহ করে ECIR দায়ের করেছে ইডি। সেই মামলারই তদন্তে এদিন কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার মোট ৬টি জায়গায় একযোগে তল্লাশি।

কলকাতা: শেখ শাহজাহানকাণ্ডে ফের অ্যাকশনে ED, ফের ম্যারাথন তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে যাওয়া ইডি অফিসারদের ওপর বর্বরোচিত হামলা হয়। তারপরে কেটে গেছে ৫০ দিন। এখনও ধরা যায়নি সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড, তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে। 

এই পরিস্থিতিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতারণার পুরনো একটি FIR সংগ্রহ করে ECIR দায়ের করেছে ইডি। সেই মামলারই তদন্তে এদিন কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার মোট ৬টি জায়গায় একযোগে তল্লাশিতে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ, উত্তর ২৪ পরগনার বিরাটিতে ম্য়াগনাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানির মালিক অরুণ সেনগুপ্তর বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। ইডি সূত্রে খবর, চিংড়ির রফতানির ব্যবসা করেন তিনি। অন্যদিকে, সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে একাধিক ভেড়ি দখলের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের দখলে থাকা ভেড়ি থেকে আসা চিংড়িও রফতানি করতেন এই অরুণ সেনগুপ্ত।

অন্যদিকে এদিন সকালে ইডির আরেকটি টিম চলে যায় মধ্য হাওড়ার হালদারপাড়ায়। সেখানে অরুণ সেনগুপ্তর আত্মীয়র বাড়িতেও অভিযান চলে। প্রায় চার ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। 

পার্থপ্রতিম সেনগুপ্তর মেয়ে অন্বেষা সেনগুপ্ত বলেন, 'আমার বাবাকে বিভিন্নরকমভাবে কোম্পানি সংক্রান্ত কিছু প্রশ্ন করেন। পূর্ণ সহযোগিতা উনি করেছেন। ওনারা এমনকিছু পাননি বা এরকম কিছু সন্দেহজনক কিছুই দেখতে পারেননি বা জানতে পারেননি যার প্রেক্ষিতে কিছু বাজেয়াপ্ত করা যায়। যেটাই সত্যি সেটাই আমার বাবা বলেছেন।' তাঁর মেয়ে জানাচ্ছেন, তাঁর বাবা আসলে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ওনার রফতানির ব্যবসা, চিংড়ি মাছের রফতানির ব্যবসা রয়েছে। তাঁর বাবার সঙ্গে শেখ শাহজাহানের ফোনে কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন তিনি।

এছাড়া প্রায় একইসময়ে এদিন উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে ম্য়াগনাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের অফিসেও হানা দেয় ইডি। শুক্রবার দক্ষিণ কলকাতার বিজয়গড়ের বাসিন্দা ও চিংড়ির রফতানির ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে অভিযান চালায় ইডির তিন সদস্যের টিম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। 

চিংড়ির আমদানি রফতানির ব্যবসা। বিজয়গড়ের বাসিন্দা। অরূপ সোম। এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত। আগে রেলে পরিচিত হবে স্থানীয়দের দাবি। চাকরি ছেড়ে ব্যবসায় যোগ দেন। বাড়িতে ছিলেন না অরূপ। বাড়ি থেকে খবর দেওয়া হলে বাড়িতে ফেরেন। ইডির তিন সদস্যের টিম। সকাল সাতটা ২০। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে বাড়ি ঘিরে নেয়। কেন্দ্রীয় সংস্থার অভিযান চলে বিজয়গড়ের একটি অফিসেও। 

আরও পড়ুন: বাইক থামিয়ে 'মারধর', নন্দীগ্রামে বাড়ি ফেরার পথে 'আক্রান্ত' তৃণমূল নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget