এক্সপ্লোর

Municipal Recruitment Scam: কীভাবে চাকরি পুরসভায়? উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সহ তাঁর ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ

Subodh Chakraborty Update: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র স্ক্যানারে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ইডি-র তল্লাশি অভিযান।

ব্রতদীপ ভট্টাচার্য, বিরাটি: উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি ইডির। ১০ ঘণ্টা ধরে সুবোধ চক্রবর্তী, তাঁর ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, নথি।

সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি:
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র স্ক্যানারে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ইডি-র তল্লাশি অভিযান। বিকেল ৪টে চল্লিশ নাগাদ বেরিয়ে যান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। রাজ্যের ৬০টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছে উত্তর দমদম পুরসভার। সেই মামলার তদন্তে সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য, বিরাটির খলিসাকোটা পল্লিতে তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সূত্রের খবর, পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রেখে শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি। সামলেছেন পুর প্রশাসকের দায়িত্বও। উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর মেয়ে বরানগর পুরসভায় চাকরি করেন আর ছেলে চাকরি করেন উত্তর দমদম পুরসভায়। সূত্রের খবর, প্রভাব খাটিয়েই নিজের ছেলেমেয়েকে পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছে ইডি।                          

সিবিআই সূত্রে দাবি করা হয়, তাঁর আমলেই উত্তর দমদম পুরসভায় ৫৭ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল - সুবোধ চক্রবর্তীর ছেলে এবং মেয়ে - দুজনেই, দুটি পুরসভায় চাকরি করেন। আর এই দুই পুরসভাই রয়েছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্য়ানারে। ছেলে সুমন চক্রবর্তী উত্তর দমদম পুরসভাতেই পূর্ত বিভাগে কর্মরত। আর মেয়ে ঋতপা থেকে কাজ করেন বরানগর পুরসভায়। সুবোধ চক্রবর্তীর বিরাটির খলিসাকোটা পল্লির বাড়িতে গিয়ে,তাঁকে, তাঁর ছেলে ও মেয়েকে, একসঙ্গে বসিয়ে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী দল।            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Law Career: আইন নিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন? কোন পথে সাফল্য? রইল খুঁটিনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget