এক্সপ্লোর

মহিলাদের সামনে রেখে বিক্ষোভ, উড়ে এল ইট, ভাঙল কাচ, শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে ফের আক্রান্ত ED

Shankar Adhya Arrested : বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে আসে ইট, ভাঙল কাচ। পুরো ঘটনার একমাত্র সাক্ষী এবিপি আনন্দ। 

সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, বনগাঁ: রেশন বণ্টন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে ১৭ ঘণ্টা পর শুক্রবারই  (Ration Scam)  গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে ( Bangaon Municipality former chairman Shankar Adhya)। আর সেখানে ফের একবার মারমুখী জনতার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা।  বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে আসে ইট, ভাঙল কাচ। পুরো ঘটনার একমাত্র সাক্ষী এবিপি আনন্দ। 

শুক্রবার সন্দেশখালিতে অভিযানে গিয়ে ভয়াবহ ভাবে  আক্রান্ত হন ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা । এদিনই ১৭ ঘণ্টা ধরে তল্লাশির পর  শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাকে গাড়িতে তোলার সময় আবার রণক্ষেত্রের চেহারা নেয় বনগাঁ। মূল নেতাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময়, তুলকালাম বেধে যায়। মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ED-র গাড়ি আটকানোর চেষ্টা করেন তৃণমূল নেতার অনুগামীরা। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করায় পিছু হঠে বিক্ষোভকারীরা।  

এরপর ধৃত তৃণমূল নেতা ও ২ জন ইডি অফিসারকে নিয়ে কোনওক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় ED-র গাড়ি। পিছনে ED-র আরেকটি গাড়ির কাচ ইট মেরে ভেঙে দেন ধৃত তৃণমূল নেতার অনুগামীরা।  

 ED সূত্রে খবর, শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথিও। গতকাল রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় ED। তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর একাধিক ঠিকানা ও আত্মীয়দের বাড়িতে হানা দেন ED আধিকারিকরা। বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়ি ও তাঁর শ্বশুরবাড়ি, গাইঘাটায় তাঁর ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানা, শঙ্কর আঢ্যর দুই কর্মচারীর বাড়ির পাশাপাশি বাঘাযতীনে তৃণমূল নেতার চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও।  

শনিবাগ ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। 

শনিবার সকালে সন্দেশখালিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ED আধিকারিকদের ওপর বর্বর হামলা চালায়।  মাথা ফটে গিয়ে ঝরে রক্ত। প্রাণ বাঁচাতে অন্য় গাড়ি, অটোয় চড়ে পালাতে হন ইডি আধিকারিকরা। ভয়াবহভাবে আক্তান্ত হয় সংবাদ মাধ্যম। 

আরও পড়ুন : 

ভোটের আগে বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন, পুড়ে মৃত ৫, আহত বহু

 

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget