এক্সপ্লোর

ED Raids IPAC: আইপ্যাকে ইডি হানার নেপথ্যে অমিত শাহের মন্ত্রক? চ্যাট তুলে ধরে প্রশ্ন কুণালের, তুললেন চক্রান্তের অভিযোগ

ED Raids at IPAC: প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর ঘিরে চাপানউতোর চরমে পৌঁছে গিয়েছে।

কলকাতা: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতরে ED-র হানা ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই এবার মারাত্মক দাবি করলেন তৃণমূলে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সোশ্য়াল মিডিয়ায় একটি চ্যাটের ছবি পোস্ট করে 'বৃহত্তর চিত্রনাট্য' রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইডি-র গতিবিধি নিয়ন্ত্রণ হচ্ছে কি না, প্রশ্ন তুলেছেন কুণাল। (ED Raids at IPAC)

প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর ঘিরে চাপানউতোর চরমে পৌঁছে গিয়েছে। তৃণমূলের রণকৌশল, প্রার্থিতালিকা এবং SIR সংক্রান্ত কাজের নথি ED-কে দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী মতা বন্দ্যোপাধ্যায়। পাল্টি ইডি দাবি করে, কয়লাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন মমতা। সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে এই ঘটনায়। (ED Raids IPAC)

সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, 'আমাদের সূত্র অনুযায়ী—সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E 5014 এবং SG 263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ, শ্রী গুলশন রাই, আজ রাতেই যাত্রা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে'।

ওই চ্যাটের ছবি পোস্ট করে কুণাল লেখেন, 'আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? সূত্র মারফৎ পাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। আশা করি পুলিশের তদন্তকারীরা দেখবেন। ইডি-র গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত? প্রশ্নটা উঠছে। খতিয়ে দেখা দরকার। সত্য হলে মারাত্মক'।

আইপ্যাকে ইডি-র হানা নিয়ে গোড়া থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে আসছেন মমতা। তাঁর অভিযোগ, নির্বাচনী ময়দানে লড়াইয়ে পেরে না উঠে, তৃণমূলের কৌশল হাতাতে ইডি-কে পাঠানো হয়েছিল। শাহকে তিনি 'ন্যাস্টি, নটি হোম মিনিস্টার' বলেও আক্রমণ করেন। তিন-চার বছর পর পুরনো মামলা নিয়ে হঠাৎ করে ইডি-র এই তৎপরতা, ভোটের মুখে এই সক্রিয়তা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ রয়েছে বলে মত তৃণমূলের। সেই আবহেই কুণালের পোস্ট করা চ্যাটের ছবির দরুণ জল্পনা জোর পেয়েছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget