এক্সপ্লোর

Anubrata Mondal : জামিন পেয়েও স্বস্তি নেই কেষ্টর, চিন্তায় ফেলল ইডি, বাজেয়াপ্ত ২৬ কোটির সম্পত্তি

Cow Smuggling Case : প্রায় ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সির হেফাজতে।

গরুপাচার মামলায় দীর্ঘ সময় তিহাড় জেলে কাটিয়েও অবশেষে জেলমুক্তি হয়েছে তাঁর। ফিরেছেন নিজের গড়ে। তবুও বিপাকে কেষ্ট। আগেই  তদন্তকারী সংস্থা ইডি অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। একাধিক সম্পত্তিকে বেআইনি বলে দাবি করেছিল। এবার অনুব্রতর প্রায় ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ইডি সূত্রে জানা গিয়েছে,অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের মোট ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সি হেফাজতে নিয়েছে। এই অ্যাকাউন্টগুলির অনেকগুলি  অনুব্রত মণ্ডলের নামে। কিছু তাঁর পরিবারের সদস‌্যদের নামে। এছাড়া অনুব্রতর মালিকানাধীন কয়েকটি সংস্থার নামে থাকা অ্যাকাউন্টগুলিও বাজেয়াপ্ত করেছে ইডি । এছাড়াও ইডি আগেই কয়েকটি বেনামি অ্যাকাউন্টকে চিহ্নিত করেছিল, সেগুলিকেও এবার বাজেয়া্ত করা হল। সবমিলিয়ে অনুব্রতর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা।    

গত সেপ্টেম্বর মাসে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পান কেষ্ট। ২০২২ সালের ১১ অগাস্ট,গরু পাচার মামলায় বীরভূমের নিচু পট্টির এই বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI। এই মামলায় পরে তাঁকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে নিয়ে যায় তারা। অগাস্টে CBI-করা মামলায় জামিন পান কেষ্ট। তবে ED-র করা মামলার জন্য় জেল থেকে মুক্তি পাননি। অবশেষে ১৮ মাস জেলবন্দি থাকার পর, সেপ্টেম্বরে সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পান তিনি।  

তবে গত সেপ্টেম্বর যখন জামিন পান অনুব্রত, তখন গরু পাচারের সিন্ডিকেটের মাধ্যমে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে, তেমন কোনও নথি ইডি আদালতের সামনে হাজির করতে পারেনি। মূলত এই কারণেই ED-র মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয় বলে উল্লেখ ছিল আদালতের রায়ের কপিতে। আর তাই  ১৮ মাস তিহাড় জেলে থাকার পর, অনুব্রত জেল থেকে মুক্তি পান। সেপ্টেম্বরের পর পেরিয়ে গিয়েছে প্রায় ৫ টি মাস। এই মুহূর্তে আবার অনুব্রতর অ্যাকাউন্টগুলির উপর নজর ইডির। তাহলে কি নতুন করে প্রমাণ জোগাড় করার চেষ্টায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 

জামিন পেয়ে বীরভূমে ফেরার পর ফের অনুব্রত মণ্ডলকে স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে রাজ্য সরকার। 
৪ ঠা জানুয়ারি তাঁকে ফিরিয়ে আনা হয় এসআরডিএ-র চেয়ারম্যান পদে। মঙ্গলবার এসআরডিএ চেয়ারম্যান হিসাবে প্রথম প্রশাসনিক বৈঠকে অংশ নেন অনুব্রত মণ্ডল। আর সেখানে পুরনো মেজাজে দেখা যায় তাঁকে। ইডির এই সক্রিয় হয়ে ওঠা কি ফের জালে ফেলবে 'বীরভূমের বাঘকে'? 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget