এক্সপ্লোর

Anubrata Mondal: দু’বারই এড়িয়েছেন হাজিরা, ফের অনুব্রত-কন্যাকে তলব ইডির

Sukanya Mondal: ইডি-র দাবি, এর আগে ২ বার সুকন্যাকে নোটিস পাঠানো হয়। একবার অনুব্রত হেফাজতে থাকাকালীন, আরেক বার তিহাড় জেলে যাওয়ার পর।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি-র দাবি, এর আগে ২ বার সুকন্যাকে নোটিস পাঠানো হয়। একবার অনুব্রত হেফাজতে থাকাকালীন, আরেক বার তিহাড় জেলে যাওয়ার পর। দু’বারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত-কন্যা। ইডি-র দাবি, গরুপাচার মামলায় নতুন তথ্য সামনে রেখে এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এর আগে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। সূত্রের খবর, হাজিরার জন্য ইডির কাছে আরও সময় চেয়েছেন তিনি। এখনই কেষ্টর কষ্ট কমার কোনও সম্ভাবনা নেই। সোমবার, অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।    
 
আপাতত তিহাড় জেলেই থাকতে হবে গরুপাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতিকে। এদিন আদালত থেকে তিহাড় জেলে ফেরত যাওয়ার সময়, ফের অনুব্রতর মুখে শোনা যায় শারীরিক অসুস্থতার কথা। 

গত বছরের ১৭ নভেম্বর, আসানসোল জেলে গিয়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে ইডি। নানা টালবাহানার পর এবছর দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসে কেন্দ্রীয় সংস্থা। ইডি-র হেফাজত শেষে, আপাতত তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের।

আরও পড়ুন, অ্যাকাউন্টে কয়েক কোটি! শিক্ষা দফতরের ৭-৮ সরকারি আধিকারিকের খোঁজ পেল CBI

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাঁর মেয়ে সুকন্য়া সহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।সূত্রের খবর, শনিবারই ফোন করা হয় সুকন্য়া ও অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। ইডি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাঁদের কোনও কাজ রাখতে নিষেধ করা হয়েছে। যে কোনওদিন দিল্লিতে ইডির সদর দফতরে যেতে হবে তাঁদের। কবে যেতে হবে, তা একদিন আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে, শনিবার দফায় দফায় জেরা করা হয় অনুব্রতকে। সূত্রের খবর, সোম-মঙ্গলও জেরা করা হবে। মঙ্গলবার থেকে শুরু হবে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। রাইস মিল, বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন, সুকন্য়ার নামে ৩টি ফিক্সড ডিপোজিট, এ সমস্ত কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। ED সূত্রে খবর, প্রয়োজনে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসেব রক্ষক মণীশ কোঠারি, তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।                            

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget