এক্সপ্লোর

MGNREGA Case: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, এবার মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তলব ED-র

Murshidabad News: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার, মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রকাশ সিনহা, মুর্শিদাবাদ: ১০০ দিনের কাজে (100 Days Work Scam) দুর্নীতির অভিযোগে এবার মুর্শিদাবাদে (Murshidabad) কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটকে (Deputy Magistrate) তলব করল ইডি (Enforcement Directorate)। আগামী সপ্তাহে CGO কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। এদিকে আগামীকালই মুর্শিদাবাদের সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের বহিষ্কৃত আধিকারিককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

এবার তলব ডেপুটি ম্যাজিস্ট্রেটকে 

পঞ্চায়েতের বহিষ্কৃত আধিকারিকের পর, এবার সরকারি আমলা! ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার, মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহে সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।                                                  

ED সূত্রে দাবি, সঞ্চয়ন পান হুগলির ধনেখালির BDO থাকাকালীন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে, মঙ্গলবার রাজ্যের ৬ জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় ED। ভুয়ো জবকার্ড, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অর্থ নয়ছয়ের মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে সরকারি আধিকারিকদের কয়েকজনের বিরুদ্ধে। তারই তদন্তে, মঙ্গলবার, সঞ্চয়ন পানের সল্টলেকের EA ব্লকের বিদ্যাসাগর নিকেতনের তিনতলায় দুটি ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি।

বহরমপুরের বিষ্ণুপুরে সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতেও হানা দেয় ED। সূত্রের খবর, ওই আমলার কাছে জানতে চাওয়া হবে, কীভাবে গোটা প্রক্রিয়া চলত? টেন্ডার ও টাকাপয়সার লেনদেনের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে সরকারি আধিকারিককে। অন্যদিকে, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে, শুক্রবারই মুর্শিদাবাদের সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র দে ও তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কে তলব করেছে ED।

আরও পড়ুন: West Bengal Budget: আলুচাষিদের বিমার প্রিমিয়াম, চাষে আধুনিক যন্ত্রের ব্যবহার, কৃষিতে একাধিক ঘোষণা রাজ্যের

ED সূত্রের খবর, ১০০ দিনের কাজের টেন্ডার পেয়েছিলেন রথীন্দ্র-র বোন ইতি চট্টোপাধ্যায়। অভিযোগ, রথীন্দ্র প্রকল্পের প্রায় ১৭ লক্ষ ৭ হাজার ৪৫০ টাকা বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। তাঁর নামে কিছু জিনিসপত্রও কেনা হয়েছে। সেই অভিযোগের তদন্তেই, শুক্রবার সকাল ১০ টায় ২ জনকে CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে বলে ED সূত্রে খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget