এক্সপ্লোর

West Bengal Budget: আলুচাষিদের বিমার প্রিমিয়াম, চাষে আধুনিক যন্ত্রের ব্যবহার, কৃষিতে একাধিক ঘোষণা রাজ্যের

Mamata Banerjee: বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: কৃষি ভিত্তি এবং শিল্প ভবিষ্যৎ বলে একাধিক বার স্লোগান উঠেছে রাজনীতির ময়দানে। সেই ধারা বজায় রেখে কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণা করল রাজ্য সরকার। আলুচাষিদের শস্য বিমার প্রিমিয়াম রাজ্য সরকারই বহন করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, কৃষির উন্নতির জন্য ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠনের কথাও জানিয়েছে রাজ্য। (West Bengal Budget)

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, কৃষি অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। কৃষিজ উৎপাদন এবং বিপণনে বিপুল সাফল্য পেয়েছে রাজ্য সরকার। খাদ্যের সুরক্ষা নিশ্চিত করা গিয়েছে। এই প্রেক্ষাপটে, অন্য শস্যের মতো আলুচাষিদের শস্যবিমার প্রিমিয়াম রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে বহন করবে। এর ফলে ২০ লক্ষ আলুচাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত ১০০ কোটি বরাদ্দ করেছে রাজ্য। (Mamata Banerjee)

কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহদানের জন্য আগামী দুই বছরে পঞ্চায়েত স্তরে ২০০০ ফার্ম মেশিনারি হাব, কাস্টম হায়ারিং সেন্টার গড়ে তোলা হবে। ৩০ লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এতে। এই খাতে রাজ্য ৪৫০ কোটি বরাদ্দ করেছে।

আরও পড়ুন: West Bengal Budget: ৪ থার্মাল পাওয়ার ইউনিট রাজ্যে, জমি সংক্রান্ত আইন পুনর্বিবেচনা, ঘোষণা বাজেটে

কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সাহায্য করতে, কৃষিজ পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আগামী তিন বছরে ১২০০ Farmers Producer Organisation (FPO) গঠন করবে রাজ্য সরকার। সমতলে প্রতিটি FPO-তে ৩০০ সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি FPO-তে ১০০ জন সদস্য থাকবেন। এই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।

বাজেট পেশ করতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতাও পড়ে শোনান চন্দ্রিমা, যা হল-

“ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন

ব্যর্থ হতাশাকে কর গো ছিন্ন।

এগিয়ে চলো সব বিশ্ব পানে

জয় করে নাও সব সত্য সাধনে।

উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি

ভুলে যাও গ্লানি, আনো কাজের গতি।

নতুন আবাহনে, নতুন চিন্তনে

আরাধনা হোক তব গীতবিতানে।

অগ্নিবীণার সব দহন দানে

পবিত্র হোক তব আনন্দ নিকেতনে।

উদ্বেলিত হোক তব নবজাগরণ

ধরণীর ধূলিতে ওড়াও বিজয় কেতন।

তোমরাই পারবে, তোমরা ছাত্র যৌবন

নবান্নতে আসুক ধন-ধান্য প্লাবন।।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget