এক্সপ্লোর

Sheikh Shahjahan: ১৯ দিনেও ধরতে পারেনি পুলিশ, শেখ শাহজাহানের বাড়িতে সমনের নোটিস ED-র

ED Summons Sheikh Shahjahan: বেপাত্তা শেখ শাহজাহান, ২৯ জানুয়ারি সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে তলব।

উত্তর ২৪ পরগনা: ১৯ দিনেও ধরতে পারেনি পুলিশ, ইডির সমনে সাড়া দেবেন শেখ শাহজাহান? সন্দেশখালির ফেরার তৃণমূল নেতাকে ২৯ জানুয়ারি তলব করল ইডি। ২৯ জানুয়ারি সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে তলব (ED Summons Sheikh Shahjahan)। শেখ শাহজাহানের বাড়িতে সমনের নোটিস দিল ইডি। 

রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি।হামলার শিকার হয় কেন্দ্রীয় বাহিনী ও সংবাদমাধ্যম। এখনও শেখ শাহজাহানের হদিশ পায়নি পুলিশ।বেপাত্তা শেখ শাহজাহান, হামলার ১৯ দিন পর ফের সন্দেশখালি অপারেশনে ইডি। কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ান নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে এদিন ঢোকে কেন্দ্রীয় গোয়েন্দারা।

সূত্র মারফত খবর, প্রায় সাড়ে ৪ ঘণ্টা তল্লাশির পরেও এখনও বিশেষ কিছু পায়নি ইডি।শেখ শাহজাহানের ঘরে মিলল ৩টি খালি ব্রিফকেস, আলমারিও কার্যত ফাঁকা। জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে। শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই রয়েছে রাজ্য পুলিশ ও র‍্যাফ। নিরপেক্ষ সাক্ষীদের সামনে রেখে চলছে তল্লাশি শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার। 

 এদিকে ঘটনার পরের দিনই প্রকাশ্যে এসেছিল শেখ শাহজাহানের অডিওবার্তা, যেখানে অন্তরাল থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছিলেন তিনি। সন্দেশখালিতে তৃণমূলের সংহতি-যাত্রায় ভিড়ের রসায়নে, শেখ শাহজাহানের অডিওবার্তা যে অনুঘটকের কাজ করেছে, সেকথা জানিয়েছেন খোদ তৃণমূল বিধায়কই। তা হলে প্রশ্ন হল, কোথায় রয়েছেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ? কেন তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ?

আরও পড়ুন, নলি কাটা ও মাথা ফাটা দেহ উদ্ধার ! ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা দেগঙ্গায়

নিরাপদ সর্দারের কথায়, 'ওপারটা চুনোখালি, এপারটা হচ্ছে গাববেড়িয়া। এরকম একটা লোকেশনে ছিল। ওই মনোরঞ্জন মাইতি, তাঁর বাড়িতেই ছিল। তারপর ও ওখান থেকে লোকেশন চেঞ্জ করেছে। এপারটা হচ্ছে জিয়েখালি ফরেস্ট। বড় নদী  রায়মঙ্গল। যে কোনও সময় ওপারে চলে গেলে খুঁজে পাওয়া এই মুহূর্তে কঠিন হবে। সুযোগ আছে যাওয়ার। গাববেড়িয়ার যে সমস্ত লোকেশনে ছিল, ওই এলাকায় যদি ও থাকে, যে কোনও সময় এদিক থেকে চাপ তৈরি হলে, পাশে একটা বোট বা অন্য কোনও ভাবে রায়মঙ্গল পেরিয়ে ঝিঙেখালির ওপর দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে।' 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget