এক্সপ্লোর

North 24 Paragana News: নলি কাটা ও মাথা ফাটা দেহ উদ্ধার ! ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা দেগঙ্গায়

Police Investigation: সোমবার পুলিশের জিজ্ঞাসাবাদে বুলবুলি বিবি যে কথা বলে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদে তাতে অসঙ্গতি ধরা পড়ে বলে জানা যায়।

সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা) : ২৪ ঘণ্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল দেগঙ্গা থানার পুলিশ। সোমবার বিকাল ৫টা নাগাদ দেগঙ্গার মির্জানগর এলাকায় ঘর থেকে সালেহা বিবি নামে ৬০ বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। নলি কাটা ও মাথা ফাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। বারাসাত জেলা হাসপাতাল থেকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হলে মঙ্গলবার ভোররাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই খুনের ঘটনায় রহস্য ঘনীভূত হয়। দেহ উদ্ধারের পর পুলিশের সামনে সাবলীলভাবে কথা বলতে দেখা যায় ওই বৃদ্ধার বাড়ির ভাড়াটিয়া বুলবুলি বিবিকে। সে-ই প্রথমে তার রক্তাক্ত দেহ দেখতে পায় বলে খবর। সোমবার পুলিশের জিজ্ঞাসাবাদে বুলবুলি বিবি যে কথা বলে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদে তাতে অসঙ্গতি ধরা পড়ে বলে জানা যায়। দেগঙ্গার আইসি শ্যাম প্রসাদ সাহা জানান, বুলবুলি বিবির ফোন কলের সূত্র ধরে তদন্ত শুরু হয়। স্পষ্ট হয়ে যায়, ওই বৃদ্ধাকে বুলবুলি বিবিই খুন করেছে।

মঙ্গলবার বিকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বুলবুলি বিবিকে দেগঙ্গা এসডিপিও ও ডিএসপি টানা জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে, তাকে দিয়ে সালেহা বিবি বহিরাগত ছেলে নিয়ে এসে দেহ ব্যবসা করার জন্য চাপ দিচ্ছিল। বুলবুলি বিবি তাতে রাজি হয়নি। তাই তার স্বামীকে এ কথা বলে দেওয়ার হুমকি দেয়। এর জেরে সালেহা বিবির প্রতি তার রাগ জন্মায়। ঘটনার দিন বিকালে প্রথমে ব্লেড দিয়ে নলি কেটে, তারপরে মাথায় নোড়া দিয়ে মেরে খুন করা হয় ওই বৃদ্ধাকে, জেরায় একথা স্বীকার করেছে বুলবুলি বিবি। 

যদিও বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ধার্মিক মানুষ ছিলেন। এলাকার সবাই ভালবাসতেন। তিনি এ ধরনের কোনও নোংরা কাজ করতে পারেন না। অভিযোগ, বুলবুলি বিবির খারাপ কাজের প্রতিবাদ করেছিলেন সালেহা বিবি। তিনি হুঁশিয়ারি দেন বুলবুলি বিবির স্বামীকে একথা বলে দেওয়ার। তাই বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করেছে ভাড়াটিয়া বুলবুলি বিবি। পরিবারের পক্ষ থেকে ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন ; ভোররাতে ১.৫ লক্ষ টাকা নিয়ে বেরোন তৃণমূল সমর্থক, দেহ মিলল রেললাইনের ধারে, খুনের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget