এক্সপ্লোর

Manik Bhattacharya: আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ ইডি-র

নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক যে সরাসরি জড়িত, আর্থিক লেনদেনের জন্য নিজের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করেছেন, ইডি-র তরফে সেই তথ্যও আদালতে তুলে ধরা হবে।

প্রকাশ সিনহা: ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) আজ ফের মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আদালতে পেশ করবে ইডি (Enforcement Directorate)। সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এর পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে ইডি। সূত্রের খবর, জামিনের বিরোধিতা করে তৃণমূল বিধায়ককে জেলে পাঠানোর আবেদন জানাবে ইডি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক যে সরাসরি জড়িত, আর্থিক লেনদেনের জন্য নিজের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করেছেন, ইডি-র তরফে সেই তথ্যও আদালতে তুলে ধরা হবে। খবর সূত্রের। এর আগে সুপ্রিম কোর্টেও মানিকের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল ইডি। 

মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) দুর্নীতির দোসর তাপস মণ্ডল (Tapas Mandal) ? প্রভাব খাটিয়ে বারবার ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক? স্বেচ্ছাসেবী সংস্থাকে ঢাল করে বেসরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট? ইডি সূত্রের দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি ইনস্টিটিউট চালাতেন তাপস। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে ৩ কোটি দেওয়া হয়। লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়। ছাত্রপিছু নেওয়া হয় ৫০০ টাকা। কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য দেওয়া হয় ২ কোটি ৬৪ লক্ষ। মানিকের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জানান তাপস।

সূত্রের খবর, ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য-র ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে একাধিকবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি। জিজ্ঞাসাবাদে ক্রস ভেরিফিকেশন পদ্ধতির সাহায্য নেন ED’র অফিসাররা।ED সূত্রে দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ভোররাতে সাড়ে ৩টের সময় ছাড়া হয় তাঁকে। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তাপস স্বীকার করেছেন, মানিকের ছেলের সংস্থাকে কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২ কোটি ৬৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।

তবে করোনা ও লকডাউনের জন্য সেই কাজ হয়নি। সেইসঙ্গেই তাপস জানান, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়েছিল। এর জন্য ছাত্রপিছু ৫০০ টাকা করে নেওয়া হয় বলে জানান তাপস। ইডি সূত্রে খবর, তাপসের বয়ান নিয়ে ফের মানিককে জেরা করা হবে।  ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। এই প্রেক্ষিতে মানিক ভটাচার্য ও তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। সম্প্রতি মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget