এক্সপ্লোর

SSC Scam Case: 'বঞ্চিত এবং যোগ্যদের পাশে সর্বতোভাবে থাকব', চাকরি বাতিল ইস্যুতে বার্তা শিক্ষামন্ত্রীর

SSC News: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরেও, দায় নিতে নারাজ SSC । 'তথ্য দিয়েছি, সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি'। জানালেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

কলকাতা : SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। রাতারাতি চাকরি খুইয়ে কার্যত দিশেহারা যোগ্যরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তা রাতের ঘুম উড়েছে হাজার হাজার চাকরিহারার। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, "মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব।" শুধু তা-ই নয়, সমস্ত শিক্ষকের উদ্দেশে তাঁর বার্তা, "ভরসা রাখুন।" 

শিক্ষামন্ত্রী বলেন, "আজ তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠকে করেছে। ফলে, যা মূল কথা লিগ্যাল বা টেকনিক্যাল ক্ল্যারিফিকেশন তো ওরাই দেবে। আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে, মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। দুই, এই যে আপনারা যেটা বলছেন Tainted বা Untainted...বা একদলের বেতন ফেরত দেওয়া হবে, আর একদলের বেতন ফেরত দেওয়া হবে না...এই কথাগুলো তো আমার কথা নয়। এগুলো প্রধান বিচারপতির রায়ে বেশ কয়েকটি পাতায় আছে। ২৮ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে। তাহলে যে রায় বলছে যে, Tainted এবং Untainted...সেটা তো এসএসসি-র দেওয়া তথ্য বা পরিসংখ্যানের ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলচেন যে, যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়। হয়তো কোর্ট তাতে সন্তুষ্ট হতে পারছে না। কিন্তু যোগ্য-অযোগ্যর একটা ভাগাভাগি আমরা নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি। যাঁরা যোগ্য এবং বঞ্চিত, তাঁদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। সমস্ত শিক্ষককে বলব, ভরসা রাখুন।" 

এদিকে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরেও, দায় নিতে নারাজ SSC। এক থেকে দুই সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তিন মাসের মধ্যে তা শেষ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর কথায়, "একটা নিয়োগ প্রক্রিয়া মানে তাতে কত পরীক্ষার্থী রয়েছে তার উপর নির্ভর করে। যদি চারটে সেক্টর একসঙ্গে ধরি... আগের বার ২৬ লক্ষ পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ২২ লক্ষ পরীক্ষায় বসেছিলেন। অর্থাৎ OMR-এর সংখ্যা ২২ লক্ষ ছিল। নবম-দ্বাদশ পর্যন্ত শিক্ষকের ক্ষেত্রটা প্রায় ৩ লাখের মতো ছিল এবং গ্রুপ C-D মিলিয়ে প্রায় ১৮ লক্ষ। কত প্রার্থী এবং কতগুলি সেক্টর হচ্ছে তার উপর সময় কতদিন লাগবে নির্ভর করছে। তবে তিন মাসে কখনই সম্ভব নয়।  সরকার থেকে আমরা চিঠি পেয়েছি। অবশ্যই দ্রুততার সঙ্গে করব। কিন্তু তার আগে আইনি ছাড়পত্র নিতে হবে। বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেটা মাথায় রাখা হবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget