এক্সপ্লোর

Bratya Basu: 'রাজভবনে কবি বসে আছেন..', রাজ্যপালকে ফের আক্রমণ শিক্ষামন্ত্রীর

Bratya Basu Attacks Governor: ফের সি ভি আনন্দ বোসকে নিশানা ব্রাত্য বসুর। কী বললেন শিক্ষামন্ত্রী ?

কলকাতা: রাজ্যপালকে (Governor CV Ananda Bose) ফের আক্রমণ শিক্ষামন্ত্রীর (Bratya Basu)। এবার আনন্দ বোসকে কবি-কটাক্ষ ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী এদিন বলেন, 'রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে, একদল কুক্ষিগত করতে চায়। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?',ফের সি ভি আনন্দ বোসকে নিশানা ব্রাত্য বসুর।

এবার রাজ্যপাল নিয়োজিত উপাচার্যদের নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যপালকেও কবি বলে কটাক্ষ শিক্ষামন্ত্রীর,'কবির মেয়াদ তো আর ৫-৬ মাস। আমি কি তাঁদের বলব যে, 'এক মাঘে শীত যায় না।আমি কি তাঁদের বলব যে, বাংলাতেই থাকতে হবে। এসব না বললেও কাছাকাছি কিছু একটা বলব', রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলপন্থী অধ্যাপকদের বিক্ষোভ মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি ব্রাত্য বসুর।

প্রসঙ্গত অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে। তবে সেটা এখন আর নিছকই অস্থায়ী উপাচার্য নিয়োগেই শুধু আটকে নেই। রাজ্যপালকে হুঁশিয়ারি দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শব্দবাণ কার্যতই সেই সংঘাত আরও উসকে দিয়েছে। পরিস্থিতি এমনই পর্যায় পৌঁছে যায় যে, শেষ অবধি শনিবার তার পাল্টা গত শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি বলেছিলেন,  'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না।' যদিও ইতিমধ্যেই এক সপ্তাহ পার। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর সেরে ফিরেছেন রাজ্যে। 

সম্প্রতি কড়া ভাষায় রাজ্য় সরকারকে নিশানা করেছিলেন রাজ্যপাল  সিভি আনন্দ বোস। শুক্রবার তার জবাব দিতে গিয়েই রাজ্যপালের উদ্দেশে 'মহম্মদ বিন তুঘলক, ফাঁসুড়ে'-র মতো শব্দ ব্যবহার করেন শিক্ষামন্ত্রী। মূলত গত শুক্রবার রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তার পাল্টা গত শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার সকাল গড়াতেই হুঁশিয়ারির সুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন রাজ্যপাল বলেন,'যা করেছি, তাতে গর্বিত আমি। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। কী হবে দেখতে পাবেন।' তবে রাজ্যপালকে জবাব দিতে দেরি করেননি ব্রাত্যও। 

আরও পড়ুন, ফের কোচবিহারে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জমি ব্যবসায়ীর 

রাজ্যপাল চ্যালেঞ্জ ছোড়ার পরই ট্যুইটারে বিস্ফোরক মন্তব্য ব্রাত্য বসুর। কটাক্ষ করে তিনি বলেন, 'মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী ঘটে দেখুন। সাবধান, সাবধান, সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার উপস্থিত হয়েছেন। সাবধান হয়ে যান শহরবাসী। রাক্ষস প্রহরে’র জন্য উদগ্রীহ হয়ে অপেক্ষা করছি, যার উল্লেখ রয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনিতে।'  

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget