এক্সপ্লোর

Cooch Behar Shootout: ফের কোচবিহারে শ্যুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জমি ব্যবসায়ীর

Cooch Behar Shootout: কোচবিহারের জমি ব্যবসায়ীর পিঠ-বুক এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে যায় গুলি, কিন্তু কেন খুন করা হল তাঁকে ? ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। তদন্তে পুলিশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  ফের কোচবিহারে শ্যুটআউট (Cooch Behar Shootout)। একুশের বিধানসভা ভোটের থেকে শুরু করে একের পর এক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যের এই জেলায়। আর এবার ফের ফিরল সেই তিক্ত স্মৃতি। এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক জমি ব্যবসায়ীর (Businessman)।

জানা গিয়েছে, মৃত সুশীলচন্দ্র দাস কোচবিহার শহর লাগোয়া মহিষবাথানের বাসিন্দা। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে হেঁটে ফিরছিলেন বছর ৪৫-এর জমি ব্যবসায়ী।নুরুদ্দিনের মোড় এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পিঠ-বুক এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে যায় গুলি।জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ এর জন্য একজনকে আটক করেছে পুন্ডিবাড়ী থানার পুলিশ। 

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) কোচবিহারের শীতলকুচি একটা বড়সড় ইস্যু। চতুর্থ দফার ভোটগ্রহণের গুলিতে মৃত্যু ঘটনায় উত্তাল হয়েছিল কোচবিহারের এই শীতলকুচি। আর এবার তেইশের পঞ্চায়েত ভোটের ঠিক ১২ দিন আগে উত্তরবঙ্গের সেই কোচবিহার থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবং  তাঁর বক্তব্যে উঠে এসেছিল বিএসএফ ইস্যু।

সম্প্রতি তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।'মমতা অভয় দিয়ে বলেছিলেন, 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল। খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ। বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান। কোচবিহারে বিএসএফ-এর গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে।'

আরও পড়ুন, ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে আবেদন CBI-র

বাইশ সালে গরু উদ্ধারে গিয়ে কোচবিহারের মেখলিগঞ্জে আক্রান্ত হয়েছিল পুলিশ। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির ছোড়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের সেই ভিডিও ভাইরালও হয়েছিল। ১৭ জন পুলিশকর্মী আহত হয়েছিলেন ওই ঘটনায়। ৩৪টি গরু উদ্ধার করা হয়েছিল৷ গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে। যদিও বিরাম নেই তেইশ সালেও সন্ত্রাসে।ভোটের আগেও তৃণমূল-বিজেপি সংঘর্ষে কোচবিহারে চলেছে 'গুলি'। দিনহাটার পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছিল শীতলকুচি। এবং ভোট মিটে গেলও ভোট-পরবর্তী সন্ত্রাসের তালিকাতেও নাম ছিল এই জেলার। উত্তেজনার ঘটনা ঘটেছিল কোচবিহারের দিনহাটায়। ভেটাগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget