এক্সপ্লোর

Education News: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাস পার! কলেজে এখনও শুরু হল না ভর্তি! বাড়তে পারে সমস্যা?

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর কেটে গেছে প্রায় এক মাস। এখনও খোলেনি ভর্তির পোর্টাল। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষদের।

কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হল না স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর কেটে গেছে প্রায় এক মাস। এখনও খোলেনি ভর্তির পোর্টাল। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষদের।                           

OBC সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় ২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায়, ২০১০ সালের পরে যাঁদেরকে OBC তালিকাভুক্ত করা হয়েছে, তাঁরা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনও ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। 

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।  সেই মামলা এখনও চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এই প্রেক্ষিতে পড়ুয়া থেকে অভিভাবকদের প্রশ্ন, OBC সংরক্ষণ জটের সমাধান কবে কীভাবে হবে? কবে খুলবে ভর্তির পোর্টাল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সরকারের কাছে জানিয়েছি। সরকারের তরফে কোনও নির্দেশিকা এলেই শুরু হবে।' 

শিক্ষামহলের আশঙ্কা- ভর্তিতে দেরি হলে ভাল ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসককারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি, পিছিয়ে যাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। যদিও ৭ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, 'গতবছর পোর্টাল খুলেছিল ১৯ জুন। আমরা দেরিতে নেই। আপনাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। গতবার ১৯ জুন খুলেছিল। এবার তার আগে খুলব। পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে। আর ৭ দিনের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে।                                  

এখন দেখার, কবে শুরু হয় স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া।                                                       

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget