এক্সপ্লোর

Election Commission on SIR: কমিশনের কড়া ডোজ, একধাক্কায় ৪ দিনেই মৃত্যুহীন বুথ ২২০৮ থেকে ৭টিতে!

SIR in West Bengal: এর আগে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর, পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে যায়।

কলকাতা: রাজ্যের মোট দু’হাজারেরও বেশি বুথে কোনও ‘মৃত’ ভোটার নেই। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ২ হাজার ২০৮টি পোলিং স্টেশনে কোনও মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটারের খোঁজ মেলেনি।তার ফলে পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এই অবাক করা তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। রিপোর্ট চায় তারা। এরপরই মঙ্গলবারই দেখা যায় সংখ্যাটা একলাফে কমে ২ হাজার ২০৮ থেকে ৪৮০ হয়ে গেছে।  

বুধবার আরও কমে সংখ্যাটা হল ২৯।এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আর এরপর কমিশনের কড়া ডোজে  ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে। প্রথমে ২ হাজার ২০৮, সেখানে থেকে ৪৮০, তারপরে ২৯। কমিশনের রিপোর্ট চাইতেই মৃত্যুহীন বুথ নামল মাত্র ৭টিতে। দক্ষিণ ২৪ পরগনায় মাত্র ১টি বুথ মৃত্যুহীন! পূরণের পরে সব ফর্ম ফেরত। প্রথম দফায় কমিশনের কাছে আসে ২২০৮টি বুথের তালিকা। সেই তালিকায় শীর্ষে ছিল দঃ ২৪ পরগনা, মৃত্যুহীন বুথ ছিল ৭৬০টি। পূরণের পর সব ফর্ম ফিরে আসার তালিকায় মালদার মাত্র ২টি বুথ। হাওড়া, পঃ মেদিনীপুর, পুরুলিয়ায় ১টি করে বুথ শুধু মৃত্যুহীন। 

কমিশনের তরফে জানানো হয়েছে, সব এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করার পর বিএলওদের একটি মুচলেখা দিতে হবে। যেখানে সবদলের বিএলএদের সই থাকতে হবে। সঙ্গে সিইও দপ্তর থেকে সব বিএলওদের কাছে একটি মুখবন্ধ খাম পাঠানো হয়েছে। যেখানে বিএলওদের কাজের প্রশংসা করে তাঁদের ‘কুর্নিশ’ জানিয়েছে কমিশন। 

এর আগে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর, পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে যায়। কিন্তু প্রশ্ন একটাই, এত ফারাক হল কী করে? কী করে সংখ্যাটা হু হু করে কমছে? তাহলে আগে এত বেশি দেখানো হয়েছিল কেন?

এদিকে,  ডুপ্লিকেট ভোটার ধরতে কমিশনের নতুন অস্ত্র 'ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি'। প্রযুক্তি ব্যবহার করে ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করে বাদ দিতে চায় নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত প্রায় ৫৩ হাজার ভোটারের নাম বাদ হিসেবে চিহ্নিত। মৃত ভোটার হিসেবে ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫জনের নাম 'বাদ'। স্থানান্তরিত হিসেবে ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২জনের নাম চিহ্নিত। ডুপ্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ২২ হাজার ৩০৩জনের নাম চিহ্নিত।                 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget