এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়ি জংশন থেকে যাত্রা ইলেকট্রিক লোকো প‍্যাসেঞ্জার ইঞ্জিনের

Darjeeling Rail:পরীক্ষামূলক ভাবে ৮টি পথ দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে।

বাচ্চু দাস, শিলিগুড়ি: শিলিগুড়ি জংশনের (Siliguri Junction) ডিজেল লোকো (Diesel Loco) শেডে শুরু হল ইলেকট্রিক লোকো (Electric Loco) প‍্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ইলেকট্রিক ইঞ্জিনের যাত্রা শুরু হয়েছে। রেলের একাধিক উচ্চপদস্থ অফিসারের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয় এদিন। উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার। ছিলেন রেলের আরও একাধিক আধিকারিক।                            

এদিন অনুষ্ঠানের সঙ্গেই হয়েছে পুজো। পুজোর পরেই ছিল কেক কাটা পর্ব। নতুন বছরের উপহার হিসেবেই এই রেল প্যাসেঞ্জার ইঞ্জিন নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার (Katihar Division) ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। নতুন বছরে নতুন উপহার নিয়ে উত্তর পূর্ব ভারতের রেল এই প‍্যাসেঞ্জার ইঞ্জিন নিয়ে হাজির হয়েছে বলে জানান রেল আধিকারিকরা।                                           

ডিআরএম (DRM) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পরীক্ষামূলক ভাবে ৮টি পথ দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে। এই ইঞ্জিনটি তৈরি করতে মোটামুটি সাড়ে ১১ কোটি টাকা খরচ হয়েছে বলে তিনি জানান। সুরেন্দ্র কুমার বলেন, 'উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকোর সূচনা করা হল। আগামী দিনগুলিতে আরও বেশ কয়েকটি লোকো আনা হবে।' পাশাপাশি তিনি জানান, দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধ্বসপ্রবণ এলাকা চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। যেসব জায়গায় লাইনগুলো খারাপ হয়েছে সেসব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। পুরনো টয়ট্রেনের ইঞ্জিনের বেশ কিছু যন্ত্রাংশ বদল করা হবে বলেও জানান তিনি।

শিলিগুড়ি জংশন থেকে ছাড়া ট্রেনে এর আগে দুর্ঘটনাও ঘটেছিল। ২০২৩ সালের আগস্টে বিপত্তি এড়ায় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। শিলিগুড়ি জংশন এবং গুলমা স্টেশনের মধ্যে কোনও মতে বিপত্তি এড়ায় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি। শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন। যদিও বড়সড় কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ! কারা থাকবেন ওই তালিকায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dr. Narayan Banerjee: ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
ব্রিগেডে মোদির সভায় উপস্থিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, 'প্রার্থী হচ্ছেন?' যা জানালেন ...
Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget