এক্সপ্লোর

Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ! কারা থাকবেন ওই তালিকায়?

High Court: 'পর্ষদকে অনেক বাধা পেরোতে হচ্ছে এটা ঠিক, কিন্তু নাগরিকের অধিকার খর্ব করা যায় না', আলাদা মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।

সৌভিক মজুমজার, কলকাতা: ২০২২-এর প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় নতুন নির্দেশ হাইকোর্টের। প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।

কী নির্দেশ বিচারপতির?
এদিন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, 'প্রথম মেধাতালিকার পর আলাদা করে আরও একটি মেধাতালিকা প্রকাশ করতে হবে। ১২ জন মামলাকারীর জন্য প্রকাশ করতে হবে আলাদা মেধাতালিকা।' এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২২-এর মেধাতালিকা প্রকাশ করেছিল পর্ষদ। তারপরেই ১২ জন আলাদা করে মামলা দায়ের করে হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 

এই ১২ জনের মধ্যে ৪ জনের বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে। ২০২২-এ নিয়োগের ফর্ম ফিলআপের সময় তাঁরা বিএড-কেই তাঁদের মূল ডিগ্রি বলে জানায়। কিন্তু পরে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিকে বিএড বৈধ ডিগ্রি নয়। বাকি ৮ জন ২টি ডিএলএড ডিগ্রিধারী, যার একটি মুক্ত বিদ্যালয়ের এবং পর্ষদ স্বীকৃত। ওই ৮ চাকরিপ্রার্থী মুক্ত বিদ্যালয়ের ডিএলএড-এ প্রাপ্ত নম্বরকেই তাঁদের যোগ্যতামান বলে জানান। সুপ্রিম কোর্ট মুক্ত বিদ্যালয়ের ডিগ্রিও বৈধ নয় বলে জানায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তথ্য পরিবর্তনের সুযোগ পাননি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

৩১ জানুয়ারি মেধাতালিকা প্রকাশের পর আদালতের দ্বারস্থ হন ১২ চাকরিপ্রার্থী। 'পর্ষদকে অনেক বাধা পেরোতে হচ্ছে এটা ঠিক, কিন্তু নাগরিকের অধিকার খর্ব করা যায় না', আলাদা মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।

এর আগে:
সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি প্যানেল প্রকাশ করেছে পর্ষদ। সেখানে চাকরিপ্রার্থীর নামের সঙ্গে নম্বরের ব্রেকআপ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনের সময় শূন্যপদ ছিল ১১,৭৫৮। তার মধ্যে থেকেই ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগপত্র। এর আগে নম্বর ব্রেকআপ নিয়ে পর্ষদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল গতকাল জানিয়েছিলেন, "একজন প্রার্থী ইন্টারভিউ, অ্যাপটিচিউড টেস্ট, টেট, ডিএলএড ট্রেনিং, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন সব আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে।'' যদিও বাকি ২ হাজারের বেশি নিয়োগপত্র এখন দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। গৌতম পাল বলে, “২২২৫ জন বাকি থাকছেন। সেটা এখন নিয়োগ দেওয়া যাবে না। এখন যে নিয়োগগুলি হবে তা Subject to the outcome of the present petitions-সুপ্রিম কোর্টের। এরপরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে, ২০২০-২২ ডিএলএড ব্যাচের। তার প্রেক্ষিতে রায় বেরোলে তখন এই ২২২৫ জনকে নিয়োগপত্র দিতে পারব।’’

আরও পড়ুন: প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল ২ মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget