এক্সপ্লোর

Accident Averted In Doors: রেললাইনে হাতি, গতি কমিয়ে দুর্ঘটনা এড়ালেন চালক

Elephant On Railway Track In Doors: ফের রেললাইনে হাতি এবং আবারও চালকের তৎপরতার জোররক্ষা! এবারের ঘটনাস্থল ডুয়ার্সের চালসা-নাগরাকাটা রেললাইন। সেখানকার ৭১/৭ নম্বর পিলারের কাছে হাতি পারাপার করছে বুঝতে পেরে আগেই গতি কমিয়ে দেন চালক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের রেললাইনে (rail line) হাতি (elephant) এবং আবারও চালকের তৎপরতার জোররক্ষা(saved)!

কী ভাবে রক্ষা?

এবারের ঘটনাস্থল ডুয়ার্সের চালসা-নাগরাকাটা রেললাইন। নির্দিষ্ট করে বললে ওই লাইনের ৭১/৭ নম্বর পিলারের কাছে হাতি পারাপারের (cross) সময় চলে আসে ট্রেন। তবে রেল সূত্রে খবর, লাইনে যে হাতি থাকতে পারে সে কথা বেশ কিছুটা আগেই টের পেয়েছিলেন চালক এ কে শর্মা। তাঁর এবং সহকারী চালক এম চৌরাসিয়ার তৎপরতায় প্রাণ বাঁচে প্রাণীটির। কিছু ঘটার আগেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালক ও সহকারী চালক। হাতিটি লাইন পেরিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলে পরই এগোয় ট্রেন। 

মর্মান্তিক ঘটনা অতীতেও

ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নতুন নয়। এই চালসা-নাগরাকাটা রেললাইনের উপরও ট্রেন চলাচলের সময় একাধিক বার হাতি চলে এসেছে। গত মে-তে আবার ডুয়ার্সের সেবক-গুলমা লাইনে একই কাণ্ড ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসা শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে চলে আসে একটি হাতি। তবে সে বারও ট্রেনচালকের তৎপরতার মর্মান্তিক পরিণতি এড়ানো গিয়েছিল। দ্রুত ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেছিলেন চালক ও সহকারী চালক। বড়সড় বিপদের হাত থেকে বেঁচেছিলেন যাত্রীরাও।
এদিনের ঘটনাতেও ফের শিরোনামে চালক ও সহকারী চালকের ভূমিকাই। কিন্তু বার বার এই ধরনের বিপত্তি কেন? স্থানীয় বাসিন্দা থেকে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য,ডুয়ার্সে জঙ্গলের ভিতর দিয়েই রেললাইন ও সড়কপথ তৈরি হয়েছে। ফলে তার উপরে হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণী মাঝেমধ্যেই চলে আসে। এমন অবস্থায় যাতে কোনও মর্মান্তিক ঘটনা না ঘটে সে জন্য রেল ও বন দফতরের মধ্যে কথাবার্তা হয়েছে একাধিকবার। তাতেই স্থির হয়, বনাঞ্চল-সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হবে। 
পাশাপাশি চালকদের সতর্কতা ও তৎপরতাও বেড়েছে। সব মিলিয়েই কমছে দুর্ঘটনা। 

আরও পড়ুন:জগদ্দল কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেও পাকড়াও মূল অভিযুক্ত, মোট গ্রেফতার ৩

সেরা শিরোনাম

Sovan Chatterjee : অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্য়ায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'
অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্য়ায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'
West Bengal News Live : অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! জল কোনদিকে গড়াবে?
অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! জল কোনদিকে গড়াবে?
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের

ভিডিও

Abhishek Banerjee - TMC News |
Nepal Disaster News : ধ্বংসের পর ৩০০-র বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ। হাহাকার নেপালে | ABP Ananda Live
Abhishek Banerjee -TMC |
Sukanta Majumder:
Abhishek Banerjee News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget