এক্সপ্লোর

Jhargram News:তছনছ বাড়ি, হাতির দাপটে সিঁটিয়ে ঝাড়গ্রাম

Elephant In Jhargram: হাতির তাণ্ডব থেকে কিছুতেই নিস্তার পাচ্ছে না ঝাড়গ্রাম জেলা । তাণ্ডব অব্যাহত জায়গায় জায়গায়। বৃহস্পতিবার রাতেও ঝাড়গ্রাম ব্লকের একাধিক বাড়ি ভেঙে দিয়ে যায় হাতির দল।


অমিতাভ রথ, ঝাড়গ্রাম: হাতির (elephant)তাণ্ডব (danger) থেকে কিছুতেই নিস্তার পাচ্ছে না ঝাড়গ্রাম জেলা (jhargram district)। তাণ্ডব অব্যাহত জায়গায় জায়গায়। 
বৃহস্পতিবার রাতেও ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে ঢুকে ১৩টি হাতির দল বড়পিপড়ি গ্রামের বাসিন্দা গুনা মাহাতোর বাড়ি ভেঙে দেয়। স্থানীয়রা হাতিগুলিকে তাড়া করলে সেগুলি পুকুরিয়া বিটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়। কিন্তু সেখানেও তাণ্ডব। অভিযোগ, পাঁচামি গ্রামের রাজু মুর্মুর বাড়ি ভেঙে  দেয় তারা। সেখান থেকে স্থানীয়দের তাড়া খেয়ে পুকুরিয়া বিটের মাসাংডিহির জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। কিন্তু আতঙ্ক কমেনি। ওই এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে। 

হাতির দাপট ঝাড়গ্রামে

এতেই শেষ নয়। ঝাড়গ্রাম ব্লকের বাঁদরভোলা এলাকাতেও চল্লিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর। যে কোনও সময়ে খাবারের সন্ধানে তারা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা এলাকার বাসিন্দাদের। নয়াগ্রাম, বিনপুর, জামবনি, লালগড় থানা এলাকাতেও হাতির দল  বেপরোয়া ভাবে তাণ্ডব শুরু করেছে বলে খবর। সব মিলিয়ে বেশ আতঙ্কের ছবি। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রায় শতাধিক হাতির দল তাণ্ডব 
চালিয়ে যাচ্ছে। 

বেঘোরে মৃত্য়ু আগেও

গত মাসেও হাতির হামলায় ঝাড়গ্রামে বেঘোরে প্রাণ হারিয়েছেন এক মহিলা। হাতিটি তাঁকে শুঁড়ে পাকিয়ে তুলে ধরে আছাড় মারে বলে জানা যায়। এটিও পুকুরিয়া বিটেরি অন্তর্গত সাপধরা গ্রামের ঘটনা। শনিবার সকালে সেখানে এমএসকে স্কুলের সামনে হাতির মুখে পড়ে যান মিনি খিলাড়ি নামের ওই মহিলা। তখনই মর্মান্তিক পরিণতি। স্থানীয়রা ছুটে গিয়ে কোও রকমে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যায় বন দফতরের ভূমিকা। 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget