এক্সপ্লোর

Recruitment Scam Case: 'চাকরির প্রতিশ্রুতি দিয়ে কত টাকা চেয়েছিলেন জীবনকৃষ্ণ ?' একাধিক ব্যক্তিকে তলব ED-র

Jiban Krishna Saha : যাঁদের তলব করা হয়েছে, তাঁরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর।

কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা টাকার বিনিময়ে একাধিক ব্যক্তিকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। এরকম বেশ কয়েকজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল ED। যাঁদের তলব করা হয়েছে, তাঁরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর। সকালে নথি নিয়ে সল্টলেকের ইডি অফিসে এসেছেন এমন চার জন। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হবে তাঁদের। চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে জীবনকৃষ্ণ কত টাকা চেয়েছিলেন, সেই প্রশ্ন করা হবে বলে খবর সূত্রের।

শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী। প্রভাবশালী। শাসকদলের বিধায়ক। মাত্র ৭ প্রার্থীর থেকেই চাকরি দেওয়ার নামে তুলেছিলেন প্রায় ৪৭ লক্ষ টাকা। ৭৫ জন প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন। তাঁর ও স্ত্রীর নামের অ্যাকাউন্টে একটি ব্যাঙ্কেই জমা পড়েছিল ১ কোটি টাকার বেশি। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর একাধিক তথ্য আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আবহে ইডি সূত্রে দাবি করা হয়েছে, জেলবন্দি জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যোগ রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের। সূত্রের দাবি, মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে জীবনকৃষ্ণ সাহার দু'টি অ্যাকাউন্ড থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়েছে। তদন্তের পর দেখা গেছে, যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে, তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায়।

নিয়োগ দুর্নীতির তদন্তে, ২০২২ সালে মিডলম্য়ান প্রসন্ন রায়কে গ্রেফতার করে সিবিআই। ২০২৪ সালে প্রসন্ন রায়কে গ্রেফতার করে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রসন্ন রায়। এখন ইডি সূত্রে যে দাবি করা হচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যানের কোম্পানিতে কেন টাকা পাঠান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ ? তাহলে কি সেই টাকা প্রসন্ন রায়ের মাধ্যমে কোথাও বিনিয়োগ করা হচ্ছিল ? কোনও সম্পত্তি কেনা হয়েছিল ? নাকি, প্রসন্ন রায়ের কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে টাকা যাচ্ছিল কোনও প্রভাবশালীর কাছে ?

এর আগেই, ইডি সূত্রে দাবি করা হয়েছিল, শিক্ষকের চাকরি দেওয়ার নামে তোলা টাকা একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছিলেন জীবনকৃষ্ণ সাহা। একাধিক সম্পত্তিও কিনেছিলেন বলে অভিযোগ । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূল বিধায়ক অস্বীকার করেছেন বলে সূত্রের খবর। তিনি বলেছিলেন, আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন। আমাদের বছরে টার্নওভার ২ কোটি টাকা। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন। আমি প্রথম থেকেই ব্যবসা করতাম। ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটর, রাইস মিল আছে। আলুর কোল্ড স্টোর আছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget