এক্সপ্লোর

Manik Bhattacharya : ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ান হাতিয়ার, আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ

ED on Manik : তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে রেখে ফের জেরা করার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আজ ফের আদালতে পেশ। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) বয়ানকেই হাতিয়ার করতে চলেছে তারা। ডিএলএড (DL. Ed) কলেজে ভর্তির জন্য নগদ টাকা নিতেন মানিক, তাপসের এই বয়ানকে সামনে রেখেই আজ আদালতে সওয়াল করবে ইডি। সেই সঙ্গে তৃণমূল বিধায়ক (TMC MLA) ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে রেখে ফের জেরা করার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, খবর সূত্রের।

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ-

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছেন, পদের সুযোগ নিয়ে, ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক। তাঁর ছেলের সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা মিলেছে বলে দাবি করা হয় ইডি সূত্রেও।

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা! অফলাইন রেজিস্ট্রেশনের নামে কোটি কোটি টাকা আদায়! তারপর ব্যক্তিগত স্বার্থে সেই টাকা আত্মসাৎ!
টেট-দুর্নীতিতে, এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে! তবে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। টেট দুর্নীতিতে ধৃত মানিকের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলছেন, পর্ষদের অফিসের পাঁচতলায় একটি এজেন্সি কাজ করত। তারাই এই ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে সব দেখত। যাদের ঠিক করে দিয়েছিল সভাপতি হিসেবে মানিকবাবুই।

তাপস মণ্ডলের আরও চাঞ্চল্যকর দাবি, নিজে টাকা নেওয়ার পাশাপাশি তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য
নিজের পদ এবং প্রভাবকে কাজে লাগিয়ে ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন!

 

এর আগেও তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল। টাকা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক।
ডিএলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তির টাকা যেত মানিকের কাছেই। সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ইডি সূত্রে দাবি, ডিএলএড কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হত। ছশোরও বেশি কলেজে পড়ুয়া পিছু নেওয়া হত ৫ হাজার টাকা করে। সেই টাকা সরাসরি যেত মানিক ভট্টাচার্যর কাছে, আগেই অভিযোগ করে ইডি। ইডি-র অভিযোগে সিলমোহর দেন তাপস মণ্ডল। 

আরও পড়ুন ; গরুপাচার মামলায় আজ ফের দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে

সেরা শিরোনাম

'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
'পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা', বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টার !
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget