Entally Murder : এন্টালিতে প্রোমোটার খুনে গ্রেফতার আরও ১
Entally Murder Update : এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় ভোলা কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা।

কলকাতা : এন্টালিতে প্রোমোটার খুনে গ্রেফতার আরও ১। ধৃত ভোলা করকে কোন্নগর থেকে গ্রেফতার পুলিশের। ৬ মে এন্টালিতে খুন হন প্রোমোটার তাপস নস্কর। আগেই নবদ্বীপ থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত দীপক দাস ওরফে নাটু।
এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় ভোলা কর ওরফে বক ভোলা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। শনিবার রাত ২ টো নাগাদ হাসনাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গত ৫ মে রাতে এই খুনের ঘটনা ঘটে। ধৃতকে রবিবার আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তাপস নস্কর। অভিযোগ, নিজের পাড়ার মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনায় এবার বড় সাফল্য পেল কলকাতা পুলিশ।
উল্লেখ্য, গত ৫ মে রাতে এন্টালিতে নিজের পাড়ার মধ্যেই তাপস নস্করকে কুপিয়ে খুন করা হয় বলে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি গুলিও চলেছিল বলে অভিযোগ। পুলিশ জানায়, দু’টি ‘গ্যাংয়ের’ নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই খুন করা হয়। পুলিশ আরও জানায় যে, এলাকায় প্রমোটিং সংক্রান্ত কাজ করতেন তাপস। পাশাপাশি, বেশ কিছু অবৈধ কাজকর্মের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, নিহত প্রোমোটার তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। মৃত তাপস নস্করের বিরুদ্ধে আগে থেকে ১১টি মামলা দায়ের করা ছিল এন্টালি থানাতেই। তাঁর বিরুদ্ধেও খুনের চেষ্টা, তোলাবাজি, অপহরণ সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গত ৫ মে প্রথমে কেউ তাপস নস্করকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলে। তারপর তৎপর হয়ে বেরিয়ে যান তিনি। দীর্ঘসময় কেটে গেলেও আর ফিরে আসেন না। তারপর, খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকেরা। খোঁজাখুঁজি করার পরও কোনও সন্ধান পাওয়া যায়নি। বুধবার ভোররাতে এলাকারই রাস্তার ধারে একটি নির্মীয়মাণ আবাসনের সামনে একটি বস্তা থেকে তাপসের দেহ উদ্ধার করা হয়। বস্তার ভিতর থেকে পা বেরিয়ে থাকার ফলে চিহ্নিত করা যায়। হাত-পা বাঁধা অবস্থায় খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, প্রথমে তাপসের পা লক্ষ্য করে গুলি করা হয়, তারপরই হাত-পা বেঁধে চুরি দিয়ে কোপানো হয়। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুরু হয় তদন্ত। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। এরপরই একের পর এক গ্রেফতার করা শুরু করে কলকাতা পুলিশ।
Before You Go
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের






















