এক্সপ্লোর

ESI Hospital Fire: কাকভোরে আগুন হাসপাতালে, কোনওক্রমে বাঁচল প্রাণ, আতঙ্কে রোগীরা

Sealdah Fire: শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি।

কলকাতা: আজ ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বেশিরভাগ অংশ। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকতলা ESI-এর ডেপুটি সুপার। 

মেল সার্জারি ওয়ার্ডে আগুন: শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে দমকল। সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে, তবে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও সেই দাবি মানতে চাননি হাসপাতালে সুপার। ওই ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন বলে দাবি তাঁর। আগুন লাগার কারণে নয়, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের সুপার অদিতি দাস। 

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ভোর ৫ টা ৫ নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। প্রায় ৮০ জন রোগীকে নীচে নামিয়ে আনা হয়। কয়েকজন রোগীকে সরানো হয়েছে মানিকতলা ESI হাসপাতালে। দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের আউটডোর বন্ধ রাখা হয়েছে। মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা রোগীদের মধ্যে আছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। ৩ মাস আগে পা ভেঙে যায় তাঁর। ক্রাচে ভর দিয়ে কোনও রকমে আজ ভোরে অগ্নিকাণ্ডের সময়ে দোতলা থেকে একতলায় নামেন দীপঙ্কর মণ্ডল। অর্থোপেডিক ওয়ার্ডেরই আরেক রোগী গড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। কোমর ভেঙে হাসপাতালে ভর্তি । তাঁকে পাঁজোকোলা করে নামিয়ে আনেন হাসপাতালের এক কর্মী। প্রবল আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না দুই রোগীর। ওই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী বলেন, "এসিতে আগুন লেগে ব্লাস্ট করে। সঙ্গে সঙ্গে চলে আসেন নার্স। রোগীরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। যে যে অবস্থায় ছিল বের করে দেওয়া হয়। পায়ে অপারেশন হয়েছে। ওয়াকার নিয়ে নেমে এসেছি। ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kunal-Narayan Meet: 'উদ্দেশ্য ছিল জট কাটানোর উপায় খুঁজে বের করা,' কুণাল-সাক্ষাতের ব্যাখ্যা চিকিৎসকের

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget