এক্সপ্লোর

RG Kar Case: CBI চার্জশিটে সন্তুষ্ট নন প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দিলেন বিশেষ পরামর্শ

RG Kar Doctor Death Case: ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাসের কাছে পরামর্শ চাইলেন তিলোত্তমার বাবা-মা। কী বললেন উপেন বিশ্বাস ?

কলকাতা: শুক্রবার এবিপি আনন্দের স্টুডিও-তে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র মাধ্যমে সরাসরি সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাসের (EX CBI Director Upen Biswas) সঙ্গে কথা বলতে চান তিলোত্তমার বাবা-মা। তাঁদের মেয়ের মৃত্যু সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে তদন্ত করছে তা নিয়ে পরামর্শ চান। সুমন দে তাঁদের আর্জি অনুযায়ী যোগাযোগ করিয়ে দেন উপেন বিশ্বাসের সঙ্গে।

তিলোত্তমার বাবার প্রশ্ন: আমরা তো বিচারের আশায় বসে আছি। এই ব্যাপারে আপনার কোনও গাইডলাইন যদি থাকে?

উপেন বিশ্বাস: প্রথমত সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সিবিআইয়ের একজন মধ্যস্থতাকারী অফিসার ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আর তদন্ত কতদূর এগোচ্ছে তা জানানোর জন্য রাখা হয়েছে। উনি নিশ্চয়ই জানেন তদন্ত কতটা এগিয়েছে। তিনি টাইম টু টাইম তিলোত্তমার বাবা-মাকে সেই কথা জানাচ্ছেন বলেই আমার বিশ্বাস। সিবিআই কী করতে চায় বলছেন। কিন্তু, ওনারা যদি সেই সম্পর্ক কিছু না জানেন তাহলে প্রশ্ন উঠবে। 

দ্বিতীয়ত, আমি একটি রিকনস্ট্রাকশন করেছি। সিবিআইয়ের প্রাক্তন আধিকারিক হিসেবে যেভাবে করা হয় এই ধরনের ঘটনার তদন্তের ক্ষেত্রে। পাশাপাশি আমি চার্জশিটটা দেখেছি। কিন্তু, ওই চার্জশিটে সন্তুষ্ট নই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এই চার্জশিটে আমি খুশি নই। তার কারণ কী? চার্জশিটে বলা হচ্ছে, সঞ্জয় খুন করেছে। কিন্তু, ওই চার্জশিটে সে কীভাবে খুন করেছে তার কোনও কথা উল্লেখ নেই। তারপর ওই মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত ২৪টি আঘাত হয়েছে। সেই ২৪টি আঘাতের বিষয়েও কোথাও উল্লেখ নেই তা সঞ্জয়ই করেছে। মেয়েটির যে মানসম্মান নষ্ট করেছে ওই ছেলেটি সেটারও কোনও উল্লেখ নেই। আর অন্য কোনও কথাই ওই চার্জশিটে বলা হয়নি। 

প্রশ্ন: যে মেয়েটিকে চলে যেতে হয়েছে তাঁর বাবা-মাকে তদন্ত সম্পর্কে অবহিত করা হচ্ছে না। এই সম্পর্কে আপনি কী বলবেন?

উপেন বিশ্বাস: তার মানে ওনাদের তদন্ত সম্পর্কে কিছুই বলা হচ্ছে না। এই ঘটনা ঘটলে আমি বলব সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে সম্পূর্ণ তার বিপরীত কাজ করা হচ্ছে। পাশাপাশি সিবিআই এখনও প্রকাশ্যে আনেনি ঘটনাটি একা ঘটানো হয়েছে না একাধিক জন ঘটিয়েছে। ৫-৬ জন লোক মিলে যে ঘটনা ঘটিয়েছে সেটা যদি একটা লোকের নামে চাপানো হয় তাহলে আমি মনে করি আমি যে সিবিআইতে কাজ করেছিলাম সেই সিবিআই আর নেই। 

প্রশ্ন: এই অসহায় বাবা-মার কী করণীয়? তাঁরা কী করবেন? কোথায় আবেদন করবেন?

উপেন বিশ্বাস: তাঁদের প্রথমে সরাসরি চিঠি লিখতে হবে সিবিআইকে। তাতে উল্লেখ করতে হবে যে সুপ্রিম কোর্ট তদন্ত সম্পর্কে তাঁদের অবহিত করতে বলেছে। কিন্তু, সিবিআই সেটা করছে না। দ্বিতীয়ত, আবার যখন শুনানি হবে তখন তিলোত্তমার বাবা-মার উকিল সলিসিটার জেনারেলকে প্রশ্ন করবেন নয়তো সোজাসুজি প্রধান বিচারপতিকে বলবেন যে তাঁদের তদন্ত সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না। কতদূর কী এগোলো তা বলা হচ্ছে না। 

প্রশ্ন: আদালতে মাসে একটা ডেট পাওয়া যাচ্ছে শুনানির জন্য। সেক্ষেত্রে ওনারা কোথায় কীভাবে আবেদন জানাবেন?

উপেন বিশ্বাস: আমি আগেই বলেছি য়ে আমি মোটেই সন্তুষ্ট নই এই চার্জশিটে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখতে হবে দরকারে ই-মেল করতে হবে। 

তিলোত্তমার বাবা: সিবিআইয়ের আধিকারিককে প্রশ্ন করলে, তিনি বলেন কাজ এগোচ্ছে। ধৈর্য্য ধরতে হবে।

উপেন বিশ্বাস: এই কথা বলবে চলবে না। সিবিআইকে পরিষ্কার বলতে হবে তদন্ত ঠিক কতদূর এগিয়েছে। আরও লোক এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা জানানো হোক। আন্দাজে গুলি চালালে হবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case: কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget