এক্সপ্লোর

Nandigram BJP Protest: থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, নন্দীগ্রামে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

Nandigram News: থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের রেয়া পাড়ায়।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হল নন্দীগ্রামে (Nandigram BJP Protest)। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেল বিজেপির নেতা-কর্মীদের।

আরও পড়ুন: Malda ABVP Protest: RG কর কাণ্ডের প্রতিবাদে মালদায় ABVP-র মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার

RG কাণ্ডের জেরে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার নন্দীগ্রামের রেয়া পাড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করতে যান বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। তাঁদের এই কর্মসূচি আটকাতে রেয়া পাড়া পুলিশ ফাঁড়ির বেশ কিছুটা আগে বাঁশ ও লোহার গার্ডরেল দিয়ে তিনটি ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। সেই ব্যারিকেডগুলিকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিজেপি কর্মী-সমর্থকরা ওই ব্যারিকেডগুলি ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে পুলিশ কর্মীরা রীতিমতো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে ব্যারিকেডের ওপারে।

আরও পড়ুন: RG Kar Case Viral Audio: 'শরীর খারাপ, অবস্থা খারাপ, হয়ত সুইসাইড'! বারবার বয়ান বদলে হাসপাতাল থেকে বাবা-মাকে ফোন, ভাইরাল অডিও

দীর্ঘক্ষণ ধরে ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। পরে ব্যারিকেডে ভাঙার জন্য পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তাঁরা। এই ঘটনার জেরে রেয়া পাড়ায় অবরোধও করা হয় বিজেপির তরফে। গেরুয়া শিবিরের অভিযোগ, এই অবরোধ তোলার জন্য তাদের কর্মী-সমর্থকদের ওপর নির্বিচারে লাঠি চালাল পুলিশ। তার ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি গতকালই জানিয়ে ছিলেন যে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার রেয়া পাড়া ফাঁড়ি ঘেরাও করে তালা মেরে দেওয়া হবে। তার জেরেই আগে থেকে সতর্ক ছিল পুলিশ। বুধবার বিজেপির ডাকা বনধকে ব্যর্থ করতে যেমন রাস্তায় ব্যারিকেড করা হয়েছিল তেমনি বৃহস্পতিবারও ব্যারিকেড করা হয়েছিল থানা ঘেরাও কর্মসূচি ব্যর্থ করতে। 

যদিও লোহার গার্ডরেল ও বাঁশের ব্যারিকেড টপকে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থকদের এগিয়ে যেতে দেখা যায় ফাঁড়ির দিকে। পরে প্রচুর পুলিশ কর্মী এসে বিজেপির কর্মী-সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kaliachak News: মালদায় ফের কংগ্রেসের গঠন করা পঞ্চায়েত দখল করল তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget