এক্সপ্লোর

Kaliachak News: মালদায় ফের কংগ্রেসের গঠন করা পঞ্চায়েত দখল করল তৃণমূল

Malda News: সাতজন সদস্যদের দলবদলের ফলে সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল কংগ্রেসের হাত থেকে গেল তৃণমূলের হাতে। ২০২৩ সালে ওই পঞ্চায়েতের ২১ আসনের মধ্যে ১৫টিতে জয়ী হয়েছিল কংগ্রেস।

করুণাময় সিংহ, কালিয়াচক: মালদা জেলায় (Malda district) ফের কংগ্রেসের (Congress) গঠন করা একটি পঞ্চায়েত দখল করল তৃণমূল (TMC)। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের এক নম্বর ব্লকের সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ২০২৩ সালে এই গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) ১৫টি আসন জিতে এককভাবে বোর্ড গঠন করেছিল কংগ্রেস। কিন্তু, এক বছরের মধ্যেই ওই পঞ্চায়েতের নির্বাচিত প্রধান ও উপপ্রধান সহ ৬ জন কংগ্রেস সদস্য যোগ দিলেন রাজ্যের শাসকদল তৃণমূলে। তাঁদের সঙ্গে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ওই পঞ্চায়েতের একমাত্র সিপিএম সদস্যও। সাতজন জয়ী পঞ্চায়েত সদস্যের দলবদলের ফলে বোর্ডের দখল গেল তৃণমূল কংগ্রেসের হাতে।

বৃহস্পতিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে কংগ্রেসের প্রধান ও উপপ্রধান সহ ৬ জন সদস্য এবং সিপিএমের একজন সদস্য আনুষ্ঠানিকভাবে দলবদল করলেন। 

কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান প্রসঙ্গে সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাইউল ইসলাম জানান, কংগ্রেস দলে থেকে কোনও কাজ করতে পারছিলেন না। সাধারণ মানুষের জন্য কাজ করার মনোভাব নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন।

তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, আজ থেকে এই গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম। বিজেপি চক্রান্ত করে রাজ্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করে আজ এই যোগদান শিবির। 

পাল্টা আক্রমণ করে মালদা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, কে দল ছেড়ে গেল সেই বিষয়ে আমরা গুরুত্ব দিই না। কারণ, সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ওদের কাজ করতে দিচ্ছিল না। আর কাজ না করলে দুর্নীতি করতে পারছিল না ওরা। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১। ২০২৩ সালে হওয়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১৫টি আসন, তৃণমূল ৫টি ও সিপিএম একটি। জয়ী সদস্যদের ভোট প্রধান নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ফিরোজা খাতুন ও উপপ্রধান মাইউল ইসলাম। বৃহস্পতিবার সাতজন জয়ী সদস্য তৃণমূলে যোগদান করায় তাদের আসন সংখ্যা বেড়ে হল ১২। বোর্ডের দখলও গেল তাদের হাতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Nabanna Abhijan Arrest: নবান্ন অভিযানে ইঁটের ঘায়ে ক্ষতিগ্রস্ত ট্রাফিক সার্জেন্টের বাঁ চোখ, মহিলাকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget