এক্সপ্লোর

Snake Bite : বিষধর সাপ কামড়েছে কি না বুঝবেন কীভাবে ? কী করবেন ? উত্তর দিচ্ছেন বাংলার 'সাপ ডাক্তার'

ABP Live Exclusive : বাংলায় ১২০ থেকে ১২৫ ধরণের সাপ থাকলেও মাত্র ৪ ধরনের বিষধর সাপ রয়েছে। যাদের কামড়েই চিকিৎসায় দেরি হলে হতে পারে মৃত্যু।

কলকাতা : সাপের কামড় (Snake Bite) বলা ভাল সাপের কামড়ে মানুষের মৃত্যু বাংলায় ঠিক কতটা বড় সমস্যা ? একটা পরিসংখ্যান সামনে রাখা যাক। রাজ্য সরকারের তথ্য জানাচ্ছে, গত বছরে পশ্চিমবঙ্গে (West Bengal) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০-র কম। আর সাপের কামড়ে ? সংখ্যাটা ৩৬০ ! বেসরকারি সূত্রের দাবি, সংখ্যা ৬৫০-র থেকেও বেশি !

বর্ষাকালে (Monsoon) প্রকোপ বাড়লেও কার্যত সারাবছরই সাপের কামড়ে মৃত্যুর খবর মেলে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। গ্রাম বাংলায় সংখ্যাটা বেশি হলেও তা থেকে বাদ নেই শহরতলী বা শহরও। বাংলায় ১২০ থেকে ১২৫ ধরণের সাপ থাকলেও মাত্র ৪ ধরনের বিষধর সাপ রয়েছে। যাদের কামড়েই চিকিৎসায় দেরি হলে হতে পারে মৃত্যু। সাপে কামড়ালে কীভাবে বুঝবেন তা বিষধর কি না ? বা সাপে কামড়েছে বুঝতে পারলে করবেনই না কী ? বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে এবিপি লাইভ বাংলা পৌঁছে গিয়েছিল বাংলার 'সাপ ডাক্তারের' কাছে। চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার (Dayal Bandhu Majumdar)। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র মেডিক্যাল অফিসার ও পশ্চিমবঙ্গ সরকারের সর্পদংশন বিভাগের পরামর্শদাতা। 

কেউটে, গোখরো, চন্দ্রবোড়া ও কালাচ (কালাচিতি) এই চার ধরনের বিষধর সাপ পাওয়া যায় বাংলায়। প্রথম দুই ধরনের সাপ ফণা-যুক্ত। কেউটে (Cobra) ও গোখরো এই দুই ধরনের সাপের কামড় মাত্রই শুরু হয়ে যায় ভয়ঙ্কর জ্বালা-যন্ত্রণা। ঘুমের মধ্যে কাউকে কামড়ালে বা নেশাগ্রস্থ কাউকে কামড়ালে ঘুম বা নেশা ছুটে যেতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার। আর ফণা-হীন দুই ধরণের বিষধর সাপের মধ্যে চন্দ্রবোড়ার দাঁত খুবই ধারাল, সেক্ষেত্রেও দাগ বা খানিক পর থেকে জ্বালা-পোড়া শুরু হতে পারে। জায়গাটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। কিন্তু কালাচ বা কালা-চিতি সাপের ক্ষেত্রে তেমনটা হয় না। 'মশার মতো সুক্ষ্ম এমন কামড় হয় যে দাগই পাওয়া যায় না কালাচের কামড়ে', বলেই জানালেন বাংলার সাপ ডাক্তার। কোনও কিছু বোঝা না গেলেও পরের দিকে শুরু হয় নানা সমস্যা। যেমন গাঁটে গাঁটে ব্যথা বা পেটে ব্যথা। 

কেউটে, গোখরো ও কালাচের ক্ষেত্রে সাপের বিষ শরীরে যাওয়ার পর খানিক পর থেকেই তা প্রভাব ফেলে মানুষের স্নানুতন্ত্রে। এই ধরণের বিষধর সাপের বিষকে বলা হয়ে থাকে নিউরোটস্কিক (Neuro Toxic)। যার ফলে সাপে কাটার ক্ষেত্রে রোগীর চোখের পাতা পড়ে আসতে থাকে। চোখ খুলে রাখতে গেলেও প্রচণ্ড সমস্যা হয়। বাংলায় যাকে বলে শিবনেত্র। ইংরেজি প্রতিভাষা টসিস (Tosis)। আর চন্দ্রবোড়ার কামড়ের জেরে বিকল হতে শুরু করে রোগীর কিডনি।

সাপে কামড়ালে বুঝতে পারা গেলে না না গেলেও তাহলে কী করবেন ? দয়ালবন্ধু মজুমদারের কথায়, প্রথমেই বুঝতে পারলে বাড়তি কোনও ছোটাছুটি করবেন না। আর দ্রুত কাউকে বলে পৌঁছে যেতে হবে কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Primary Health Centre)। বাংলার প্রত্যেকর স্বাস্থ্যকেন্দ্রেই সাপে কাটা রোগীকে সুস্থ করার জন্য চিকিৎসা ব্যবস্থা রয়েছে। যেখানে রাতে রোগী ভর্তি রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে নিয়ে গেলেই সাপে কাটার ক্ষেত্রে রোগীর চিকিৎসা হবে। দয়ালবন্ধু মজুমদার জানিয়েছেন, 'সাপ দেখে চিকিৎসা করা হয় না। মাত্র ২ শতাংশ ক্ষেত্রে কোন সাপ কামড়েছে, সেটাকে ধরা যায়। তাই সাপ ধরে নিয়ে হাসপাতালে ছুটতে হবে এই ধারণা ভ্রান্ত। তাতে সময় নষ্টের পাশাপাশি অন্য আরও কারোর সাপের কামড় খাওয়ার আশঙ্কা থাকে।'

ভারতে সব রকমের সাপের কামড়ের জন্যই একটি মাত্র অ্যান্টিভেনাম ব্যবহৃত হয়। যার নাম পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম (Polyvalent Antivenum)। তামিলনাড়ুর মহাবলীপূরমের ইরুলা সোসাইটিতে যা তৈরি হয়ে গোটা দেশে পৌঁছে যায়। সাপে কামড়ালে ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে সময়মতো হাসপাতালে পৌঁছে গেলেই সম্পূর্ণ চিকিৎসা সম্ভব। 

 

আরও পড়ুন- চন্দ্রপৃষ্ঠে নামার ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? বিক্রমের চোখে চাঁদে পা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget