এক্সপ্লোর

Mahua Moitra Vacates Bungalow:দিল্লির সরকারি বাংলো ছাড়লেন মহুয়া মৈত্র

TMC Leader Mahua Moitra:সরকারি বাংলো খালি করার নির্দেশে গত কাল অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। তার পর, আজ, শুক্রবারই দিল্লির বাংলো খালি করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

নয়াদিল্লি: সরকারি বাংলো খালি করার নির্দেশে গত কাল অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। আর শুক্রবার সকালেই দিল্লির বাংলো খালি করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra vacates delhi Bungalow), খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীন, 'ডিরেক্টরেট অফ এস্টেটস'-র একদল আধিকারিক আজ সকাল থেকে বাংলো খালি করার প্রক্রিয়া শুরু করেন। গত মাসে 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। চলতি সপ্তাহের গোড়ায় দিল্লির সরকারি বাংলো খালি খালি করার নোটিস পাঠানো হয় তাঁকে। সূত্রের খবর, নোটিসে কড়া ভাষায় জানানো হয়েছিল, স্বেচ্ছায় বাংলো খালি না করলে 'শক্তি ব্যবহার করে তাঁকে ও অন্যান্য দখলদারদের বাংলো থেকে সরানো হবে।' 

যা যা হল...
ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে উপহার ও অন্যান্য সুবিধা নিয়ে তাঁর প্রতিযোগী, গৌতম আদানি সম্পর্কে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। 'ক্যাশ ফর কোয়েশ্চেন'  নামে ওই অত্যন্ত বিতর্কিত ঘটনায় তাঁর আচরণকে 'অনৈতিক' বলে মনে করেছিল পার্লামেন্টারি এথিকস কমিটি। গত মাসে, লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দিল্লিতে যে সরকারি বাংলো তাঁর জন্য বরাদ্দ হয়েছিল, তা খালি করার প্রসঙ্গ নিয়ে তার পরই আলোচনা হতে থাকে। এর পর, চলতি সপ্তাহের গোড়ার দিকে কেন্দ্রের তরফে তৃণমূলনেত্রীকে একটি নোটিস পাঠানো হয়। কড়া ভাষায় সেই নোটিসে বলা হয়েছিল, অবিলম্বে বাংলো খালি করত হবে। 
এর মধ্যে এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। কিন্তু গত কাল, বৃহস্পতিবার, বিচারপতি গিরিশ কাথপালিয়া জানিয়ে দেন, এমন কোনও আইন বা রেগুলেশন কোর্টের সামনে পেশ করা হয়নি যার ভিত্তিতে বহিষ্কার হয়ে যাওয়ার পরও মহুয়া সরকারি বাংলোতে থাকতে পারেন। তাই অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি খারিজ হয়ে যায়। তার পরই, বাংলো খালি করার জন্য, আজ সকালে সেখানে পৌঁছে যায় 'ডিরেক্টরেট অফ এস্টেটস'-র টিম।

বহিষ্কার নিয়ে...
মহুয়ার বহিষ্কারের প্রতিবাদে তুমুল শোরগোল হয় সংসদে। বিরোধী শিবিরের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। মহুয়া এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, "পুরোটাই বিজেপির চক্রান্ত।'  তাঁর মতে, 'সাসপেনশনের সুপারিশ করলেও বহিষ্কারের সুপারিশ করতে পারে না এথিক্স কমিটি। কোনও প্রমাণ ছাড়াই আমাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। না। ৫০০ পাতার রিপোর্টে ক্যাশের কোনও নাম গন্ধ নেই, পুরোটাই একটা মিথ্যে কথা। কোনও অভিজ্ঞতা ছাড়াই আদানির হাতে সব বন্দর ও বিমানবন্দর দিয়ে দেওয়া হচ্ছে। ৪ বার কেন, ৪০ বার দুবাই যাব, ১০০ বার বিদেশ যাব, মোদির অনুমতি নিতে হবে?’’ বহিষ্কারের পর এবার বাংলোও খালি করতে হল তাঁকে।

আরও পড়ুন:মোবাইল চুরি করতে এসে যাত্রীদের হাতে আটকে 'চোর', চলন্ত ট্রেনের জানলায় ঝুলে পার ১ কিলোমিটার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget