এক্সপ্লোর

SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে টাকা রেখে যেতেন, ইডি-র কাছে বিস্ফোরক অর্পিতা: সূত্র

Explosive Confession By Arpita: ‘পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না।’ ইডির কাছে বিস্ফোরক স্বীকারোক্তি অর্পিতা মুখোপাধ্যায়ের, বলছে সূত্র।

প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযানে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee)। ইডি-র কাছে বিস্ফোরক স্বীকারোক্তি (explosive confession) অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee), বলছে সূত্র। সঙ্গে একগুচ্ছ দাবি তাঁর। কী কী বলেছেন তিনি? 

কী দাবি অর্পিতার? 
‘টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের’, ইডি-র জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি অর্পিতার, বলছে সূত্র। সঙ্গে বলেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত।’ কিন্তু অদ্ভুতভাবে অর্পিতা জানিয়েছেন, টাকা রাখা হচ্ছে এ কথা তিনি জানলেও কত টাকা রাখা হচ্ছে সেটা জানা ছিল না। অর্থাৎ এত বিপুল অঙ্কের টাকা যে আসছে সেটা জানতেন না তিনি, এমনই দাবি অর্পিতার। এতেই শেষ নয়। তদন্তকারীদের কাছে তাঁর স্বীকারোক্তি, যে ঘরে টাকা থাকত, সেই ঘরে তাঁর ঢোকার অনুমতি ছিল না। বলেছেন,পার্থ চট্টোপাধ্যায় মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন। নির্দিষ্ট ঘরেও যেতেন। কিন্তু সেই সময় ওই ঘরে তিনি যেতেন না। সূত্রের খবর, অর্পিতাকে জেরা করেই বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। গত কয়েক দিনে শোনা যাচ্ছিল, তিনি তদন্তে সহযোগিতা করছেন।

তদন্ত এখনও যে পর্যায়ে...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে এখনও পর্যন্ত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে। দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে অভিযান চালিয়ে অর্পিতার  টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। সঙ্গে হদিস বিপুর পরিমাণ সোনা। মিলছে গুচ্ছ গুচ্ছ দলিল ও নথি। এই সম্পত্তির উৎস কী? নিয়োগ দুর্নীতির সঙ্গে উদ্ধার হওয়া টাকা-গয়নার কোনও সম্পর্ক আছে কি? অর্পিতাকে না জানিয়ে তাঁর ফ্ল্যাটে এই বিশাল অঙ্কের টাকা রাখা সম্ভব কি? সব কিছু না জেনে কেন-ই বা তিনি বিষয়টির অনুমতি দিয়েছিলেন? যত দিন এগোচ্ছে, তত বাড়ছে প্রশ্নের তালিকা। 

তবে আজ অর্পিতার যে স্বীকারোক্তির কথা শোনা গেল তা ইডি যে আদালতে ব্যবহার করবে, সেটা মোটামুটি স্পষ্ট। এর পর কী হবে? বলছে সময়। 

আরও পড়ুন:ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না: দিলীপ ঘোষ

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget