এক্সপ্লোর

Suvendu Adhikari: 'দুর্গতদের আর্থিক সাহায্যের জন্য অন্য ফান্ডের টাকা ছিনতাই' বিস্ফোরক শুভেন্দু

অন্য ফান্ডের টাকা ব্যবহার করা হয়েছে। এদিন ট্যুইট করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: বালেশ্বর বিপর্যয়ে (Odisha Train Accident) রাজ্যের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য় সরকার (West Bengal)। আর তা নিয়েই এবার বিস্ফোরক বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ অন্য ফান্ডের টাকা ব্যবহার করা হয়েছে। এদিন ট্যুইট করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিস্ফোরক বিরোধী দলনেতা: এদিন ট্যুইটে বিরোধী দলনেতা লিখেছেন, 'বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের টাকায় সাহায্য়। রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক তাঁদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবেন। দুর্গতদের আর্থিক সাহায্যের জন্য অন্য ফান্ডের টাকা ছিনতাই। বগটুইয়ের ঘটনাতেও একই কাণ্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। বগটুইয়ে আর্থিক সাহায্যের জন্য মিড-ডে মিলের ফান্ড থেকে টাকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।' 

আর্থিক সাহায্যের ঘোষণা: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শ'য়ে শ'য়ে মানুষ। আহতের সংখ্যাও অনেক। যার মধ্যে রয়েছেন এই রাজ্যের বাসিন্দারা। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আহতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য়। দিনকয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা ঠিক করেছি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেব। আর হোমগার্ডের চাকরি দেব। যাঁরা আহত তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। তুলনায় বেশি আহতদের ১ লক্ষ টাকা দেব। তুলনায় কম আহতদের ২৫ হাজার দেব। যাঁরা ট্রমায় ভুগছেন তাঁদের প্রথমে এককালীন ১০ হাজার টাকা দেব। তারপর চার মাস পরিবার প্রতি ২ হাজার টাকা পাবে। পাশাপাশি চাল, ডাল, তেল সহ দেওয়া হবে। অনেকে হাত- পা বাদ গিয়েছে এই দুর্ঘটনায়। সংশ্লিষ্টদের জন্য বিশেষ সুবিধা থাকছে। তাঁদের পরিবারের কাউকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।''

কোথায় যাত্রী সুরক্ষা? এদিকে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায়  (Odisha Train Accident) বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল ভারতীয় রেলের আধুনিকীকরণের দাবি। দুর্ঘটনা এড়াতে ঘটা করে 'কবচ' প্রকল্প চালু করেছিল মোদি সরকার! দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত গোটা দেশের মাত্র দু শতাংশ রেললাইন কবচের আওতায় এসেছে! কিন্তু কোথায় রেলের যাত্রী সুরক্ষা? কেন যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি? উঠছে সেই প্রশ্নগুলোও। একটা দুর্ঘটনা কেড়ে নিয়েছে কারও রাতের ঘুম, কেউ চিরনিদ্রায়। এত মৃত্য়ু এড়াতেই তো ঘটা করে 'কবচ' প্রকল্প চালু করেছিল মোদি সরকার। সেই প্রকল্প ঘটা করে সামনে এনেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু, কোথায় কী? রেল সূত্রে খবর, ভারতে প্রায় ৬৮ হাজার কিলোমিটার রেলপথের মধ্য়ে এখনও পর্যন্ত মাত্র ১ হাজার ৪৫০ কিলোমিটার ট্র্য়াক কবচের আওতায় এসেছে। মাত্র ৬৫টি ইঞ্জিনে বসানো হয়েছে, অ্য়ান্টি কলিশন ডিভাইস।

আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget