এক্সপ্লোর

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের মনজয়ই লক্ষ্য, ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়ে নামছে তৃণমূল

TMC Updates: রাজ্যের ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতের প্রতি কেন্দ্রে মহিলা তৃণমূলের ‘পঞ্চায়েতি সভা’। তাই রাজ্যের প্রায় ৪৯ শতাংশ মহিলা ভোটারের মন জয়ে প্রচার নামছে তৃণমূল।

কলকাতা: দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে দলের একের পর এর নেতার (TMC Updates)। সেই আবহে বিরোধীরা যখন লাগাতার আক্রমণে শান দিয়ে চলেছে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোটকেই এই মুহূর্তে পাখির চোখ করছে তারা। তার জন্য ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি চালু করছে মহিলা তৃণমূল (WOmen TMC)। বাড়ি বাড়ি জনসংযোগে নামছেন বুথভিত্তিক মহিলা তৃণমূল কর্মীরা। 

মহিলা ভোট ঝুলিতে ভরাই লক্ষ্য তৃণমূলের

রাজ্যের ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতের প্রতি কেন্দ্রে মহিলা তৃণমূলের ‘পঞ্চায়েতি সভা’। তাই রাজ্যের প্রায় ৪৯ শতাংশ মহিলা ভোটারের মন জয়ে প্রচার নামছে তৃণমূল। ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে। পুজো মিটতেই তাই প্রচারে তৃণমূল। 

লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে স্বাস্থ্য সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত নারীরা! বিধানসভা ভোটের প্রচারেও তৃণমূলের মূল সুরও ছিল...'বাংলা নিজের মেয়েকেই চায়’। সেই সুর ধরেই দুয়ারে যখন পঞ্চায়েত নির্বাচন, তার আগে ‘চলো গ্রামে যাই’ নিয়ে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস।

আরও পড়ুন: TMC Leader Clash: এলাকার রাশ হাতে রাখা নিয়ে, কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ। Bangla News

এই কর্মসূচির আওতায় বুথ স্তরের মহিলা তৃণমূলের কর্মীরা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। মহিলাদের যে প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রী, রূপশ্রী  পাচ্ছেন কি না, তার খোঁজ নেওয়া হবে। প্রকল্পের সুবিধে না পেলে পাওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিষয়টিও প্রচারে তুলে ধরা হবে। 

আগামী বছরের গোড়াতেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন

পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে মোট ভোটার ৭ কোটি ২০ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি, অর্থাৎ ভোটারের ৪৯ শতাংশ। তাতেই মহিলা ভোটারদের মনজয় করাই লক্ষ্য শাসকদলের। তাই রাজ্যের ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতে মহিলা তৃণমূল সভা করবে। ১ নভেম্বর থেকে তিন ধাপে হবে প্রচার। প্রায় আড়াই মাস ধরে চলবে এই কর্মসূচি।

তৃণমূসলের এই নয়া কর্মসূচি নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১ নভেম্বর থেকে শুরু হতে চলা ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'চলো মাল কামাই'।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget