এক্সপ্লোর

Fake Document Case: নুরুল হক কীভাবে হয়েছিল নারায়ণ অধিকারী? জাল নথি চক্রের রহস্যভেদে আরও তৎপর বারাসাত থানার পুলিশ

Fake Documents: বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথির কারবার ফেঁদে বসেছিল বারাসাতের বাসিন্দা সমীর দাস। নুরুল হককে নারায়ণ অধিকারী বানানোর পিছনেও ছিল তারই হাত।

Fake Document Case: কীভাবে ওপারের নুরুল এপারের নারায়ণ? জাল নথি-চক্রের রহস্য ভেদে নুরুলকে হেফাজতে নিল বারাসাত থানার পুলিশ। আরেক অনুপ্রবেশকারী শেখ রফিকুল ইসলামেরও ৫ দিনের পুলিশ হেফাজত হয়েছে। বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি-চক্রের কারবার সমীর দাসের। সমীরের সহযোগী ধৃত ৭ জনই বাংলাদেশের বাসিন্দা। নুরুলের জাল নথি তৈরি করে দিয়েছিল ধৃত সমীর, পুলিশ সূত্রে দাবি। কীভাবে নাম ভাঁড়িয়ে আধার কার্ড তৈরি হত তা জানতে, দুই অনুপ্রবেশকারী নুরুল হক ও শেখ রফিকুল ইসলামকেও গতকাল হেফাজতে নিয়েছে বারাসাত থানার পুলিশ। 

বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গিয়েছিল নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিল। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ, একথ আগেই জানা গিয়েছে। এবার নুরুল হক এবং রফিকুল ইসলাম, দু'জনকেই হেফাজতে নিয়েছে বারাসাত থানার পুলিশ। 

বাংলাদেশ থেকে বেআইনি ভাবে এদেশে আসা অনুপ্রবেশকারীদের হাতে দ্রুত নথি তুলে দেওয়ার ব্যাপারে এক্সপার্ট ছিলেন এই সমীর দাস, এই তথ্য আগেই জানিয়েছে পুলিশ। আর সেই জন্য বাংলাদেশে বেশ নামডাকও ছিল তাঁর। শুধু ভারত নয়, বাংলাদেশেও জাল নথি তৈরির ব্যবসার ফাঁদ বিছিয়ে রেখেছেন বারাসাত থেকে ধৃত সমীর দাস। 

বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথির কারবার ফেঁদে বসেছিল বারাসাতের বাসিন্দা সমীর দাস। গতকাল ২ জনকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। ধৃত জ্যোতির্ময় দে বাংলাদেশের খুলনা জেলার মাগুরার বাসিন্দা। বারাসাত নবপল্লিতে থাকত জ্যোতির্ময়। নিজের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বানিয়ে ফেলার পাশাপাশি, অনুপ্রবেশকারীদের জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিতে সাহায্য় করত। সমীরের সহযোগী ধৃত ৭ জনই বাংলাদেশের বাসিন্দা। অপর ধৃত বিবেক বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলায়। এর আগে বারাসাত নবপল্লির বাসিন্দা রূপক মণ্ডল, হৃদয়পুরের বাসিন্দা তমাল হালদারকে গ্রেফতার করে পুলিশ। তমালের বাড়ি থেকে মেলে আধার তৈরির সরঞ্জাম। আধার লিঙ্ক যেত বিবেকের কাছে। বিবেকের ল্যাপটপেই তা খোলা হত। বানিয়ে ফেলা হত ভুয়ো আধার, ভোটার কার্ড। 

বঙ্গে আরও গভীরে জালনথি চক্র? বারাসাতে ব্যান্ড মালিকের বিরুদ্ধে জালনথি তৈরির অভিযোগ। বাংলাদেশিদের জালনথি তৈরি করে দিতেন ধৃত, দাবি পুলিশের। ধৃত ইন্দ্রজিৎ দে-কে ৩দিনের পুলিশ হেফজাতের নির্দেশ। অন্যদিকে ধৃত ইন্দ্রজিৎ দে-র বিজেপি যোগ পাওয়া গিয়েছে। ২০২২-এ বারাসাত পুর নির্বাচনে বিজেপির প্রার্থী ইন্দ্রজিৎ দে। ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হন ইন্দ্রজিৎ দে। 

আরও পড়ুন- টালিগঞ্জে গ্রেফতার আফগান যুবক, উদ্ধার একাধিক জাল নথি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Recruitment Case: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, ঘোষণা করল SSC, ২৬ হাজার চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, ঘোষণা করল SSC, ২৬ হাজার চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget