এক্সপ্লোর

Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ

Fake Medicine : কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগে বিশ্বজুড়ে কালো তালিকাভুক্ত হওয়া সংস্থা শ্রেসান ফার্মাসিউটিক্যালস এবং রিলিফ বায়োটেক-এর তৈরি একাধিক ওষুধ ফেল করেছে দেশের বিভিন্ন জায়গায়।

সন্দীপ সরকার, কলকাতা : ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ। CDSCO-র রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া। কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগে বিশ্বজুড়ে কালো তালিকাভুক্ত হওয়া সংস্থা শ্রেসান ফার্মাসিউটিক্যালস এবং রিলিফ বায়োটেক-এর তৈরি একাধিক ওষুধ ফেল করেছে দেশের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন, সন্দেশখালিতে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ফেরার তৃণমূল কর্মী মুসার ভাই

সময় যত আধুনিক, ততই যেন জটিল জীবন। আর সেই জটিলতাকে ভয়ঙ্কর করে তুলছে নানা রকম রোগ-ব্যাধী।জাল আর নিম্নমানের ওষুধের রমরমা কেড়ে নিচ্ছে রাতের ঘুম। এরকম একটা সময়ে উদ্বেগ বাড়িয়েই চলেছে Central Drugs Standard Control Organization বা CDSCO (উচ্চারণ: সিডিএসকো)-র একের পর এক রিপোর্ট। ফের ফেল করল, দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ! কিন্তু ঠিক কী কী কারণে ফেল করল এত ওষুধ? CDSCO-র রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন Meropenem (মেরোপেনেম)-এ ভাসছে ব্যাকটেরিয়া। 

Ceftriaxone (সেফট্রিয়াক্সন), এমোক্সিসিলিনের মতো গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানোর ইঞ্জেকশন ফেল করেছে স্টেরিলিটি টেস্টে। অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহৃত Colistimethate (কোলিস্টিমিথেট) সোডিয়াম ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া। খিঁচুনি কমাতে ব্যবহৃত ইঞ্জেকশনের ভায়ালে ভাসমান কঠিন পদার্থ। অপারেশনের আগে রোগীকে অবশ করার জন্য ব্যবহৃত হয় Bupivacaine (বিউপিভ্যাসাইন) ইঞ্জেকশন।কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাব বলছে, ইঞ্জেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক পদার্থ।

কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগে বিশ্বজুড়ে কালো তালিকাভুক্ত হওয়া সংস্থা শ্রেসান ফার্মাসিউটিক্যালস এবং রিলিফ বায়োটেক-এর তৈরি একাধিক ওষুধ ফেল করেছে দেশের বিভিন্ন জায়গায়।চেন্নাই-এর সংস্থার তৈরি শিশুদের প্যারাসিটামল সিরাপে মিলেছে দূষিত পদার্থ, শুধু দূষিত পদার্থ নয়, অন্যান্য কারণেও ফেল করেছে বহু ওষুধ।CDSCO-র রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট Cefixime (সেফিক্সিম)-এ ওষুধের পরিমাণ মাত্র ২০ দশমিক ৫৪%। 

জম্মু-কাশ্মীরের সংস্থার তৈরি ইঞ্জেকশনের উপাদান হিসেবে ব্যবহৃত জলের নমুনা ফেল করেছে বিশুদ্ধতা যাচাই-এ। মুখে দেওয়ার ৩ মিনিটের মধ্যে যে ভিটামিন ট্যাবলেটের গলে যাওয়াার কথা, তা দীর্ঘ সময় পরেও দ্রবীভূত হচ্ছে না।হজমের ওষুধ Ranitidine (রেনিটিডিন)-এর একই স্ট্রিপের ভেতরে থাকা এক একটি ট্যাবলেটের রং আলাদা।  অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভুলেনেট। একই স্ট্রিপে ১০ টি ট্যাবলেটের মধ্যে ৪টিতে ওষুধ ঠিক মাত্রায় আছে। তিনটিতে ওষুধের মাত্রা বেশি, তিনটিতে কম। ৯০%-এর বদলে ওষুধ আছে মাত্র ২৬%
 
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে অনুযায়ী, তামিলনাড়ুর দুটি আলাদা সংস্থায় তৈরি দুটি আলাদা কাফ সিরাপের বোতলে ভেতরে ওষুধ এক, গায়ে লেভেল আরেক। গুজরাতের মোদি অ্যান্টিবায়োটিক সংস্থার তৈরি রক্তের ঘনত্ব কমানোর অ্যাসপিরিন ট্যাবলেট। ট্যাবলেটে ওষুধের মাত্রা কম। কোন ট্যাবলেট গুঁড়ো হয়ে যাচ্ছে, বিভিন্ন ট্যাবলেট বিভিন্ন আকৃতির। বিশুদ্ধতা যাচাইয়ে ফেল করেছে চোখের সংক্রমণ ঠেকানোর ড্রপ, প্যাকেজিংয়ের ত্রুটি এবং বিশুদ্ধতার মাপকাঠিতে ফেল করেছে গুজরাতের সংস্থার তৈরি ইনফিউশন সেট। এমনকী, তীব্র ক্ষার জাতীয় উপাদান থাকায় ফেল করছে শ্যাম্পু থেকে কন্ডিশনার। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget