এক্সপ্লোর

Sandeshkhali News: সন্দেশখালিতে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ফেরার তৃণমূল কর্মী মুসার ভাই

Sandeshkhali Police Attacked Case: সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি।

উত্তর ২৪ পরগনা :  সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি। এবার ফেরার তৃণমূল কর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা গ্রেফতার। পাকড়াও মুর্তাজা মোল্লার দুই ছেলেও। ধৃত দুই ছেলের নাম মন্তাজুল মোল্লা, ও মনোয়ার হোসেন মোল্লা। যদিও হামলাকাণ্ডে এখনও ফেরার মূল অভিযুক্ত মুসা মোল্লা। দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা এলাকা থেকে গ্রেফতার। এর আগে সন্দেশখালিতে জমি দখলের অভিযোগের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এই ঘটনায় আগেই এক মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১২.

আরও পড়ুন, "মুখ্যমন্ত্রীর হেঁসেলে আগুন.." ! জ্ঞানেশকে মমতার পাল্টা চিঠি শুভেন্দুর, তোপ সজলেরও

শুক্রবার রাতে সন্দেশখালিতে জমি দখলের অভিযোগের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত মুসা মোল্লা তৃণমূল কর্মী বলে দাবি করেছেন স্থানীয়রা। কিন্তু পঞ্চায়েত প্রধানের সাফ বক্তব্য, মুসার সঙ্গে কোনও যোগ নেই তৃণমূলের। ভেড়ি তৈরি করার জন্য স্থানীয় বাসিন্দাদের ওপর চাপ! জোর করে জমি দখলের অভিযোগ। আর এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলকর্মীর বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে।সন্দেশখালিতে আহত হয়েছেন এক আধিকারিক-সহ ৬ পুলিশ কর্মী! ফের এই ঘটনায় জড়িয়েছে তৃণমূলের নাম! মূল অভিযুক্ত মুসা মোল্লা বয়ারমারি দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়ার বাসিন্দা। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত! 
 
প্রশ্ন: মুসা কোন পার্টি করে?
সন্দেশখালির বাসিন্দা : ও TMC পার্টি করে। 

আর শুক্রবার রাতের এই ঘটনায় বয়ারমারি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর মাঝরাতে থানা থেকে বেরনোর পর, একেবারে উল্টো বক্তব্য শোনা গেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের গলায়।পঞ্চায়েত বয়ারমারি প্রধান  নামিনাল হক মোল্লা বলেন, মুসা মোল্লার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগসূত্র নেই। এদিকে তৃণমূলকর্মী মুসার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা আইনুল হক গাজি এদিন আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মতিয়ার তরফদারের দিকে আঙুল তুলেছেন তিনি।

মামলাকারী জমির মালিক  আইনুল হক গাজি বলেন, শাসকদলকে সামনে রেখে সন্দেশখালিতে দুর্নীতি করে চলেছে পুলিশের উপরে হামলাকারী মুসা মোল্লা।সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মতিয়ার তরফদার এই দুর্নীতির কিং পিং। তার বিরুদ্ধে তদন্ত হলে একের পর এক আরও বড়সড় দুর্নীতি সামনে  আসবে।যদিও সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মতিয়ার তরফদারের বক্তব্য, দলের নির্দেশ থাকায় এই নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget