এক্সপ্লোর

North Dinajpur: ফলস সিলিং ভেঙে পড়ল রায়গঞ্জ মেডিক্যালে, অল্পের জন্য রক্ষা পড়ুয়াদের

False Ceiling Breaks Down:বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্য়াল কলেজের পড়ুয়ারা। অ্যাকাডেমিক ব্লকের হলের ভিতর হঠাৎ ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ মেডিক্যালে।

নান্টু দে, উত্তর দিনাজপুর: বড়সড় দুর্ঘটনার (accident) হাত থেকে বাঁচলেন (save) রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্য়াল কলেজের (Raiganj Government Medical College) পড়ুয়ারা (student)। অ্যাকাডেমিক ব্লকের (academic block) হলের ভিতর হঠাৎ ফলস সিলিং (false ceiling) ভেঙে পড়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ মেডিক্যালে। কেউ জখম না হলেও আতঙ্ক (fear) ছড়ায় পড়ুয়াদের মধ্যে।

কী ঘটেছিল?
রায়গঞ্জের আব্দুল ঘাটায় তৈরি সরকারি মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ব্লকে গত মার্চ থেকে পঠনপাঠন শুরু হয়। এই ব্লকের লাগোয়া এলাকাতেই হস্টেল রয়েছে। প্রাথমিক ভাবে প্রশাসন সূত্রে খবর, পঠনপাঠনের পর পড়ুয়ারা বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাডেমিক ব্লকের ফলস সিলিং ভেঙে পড়ে। ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটলে কত বড় বিপদ হতে পারত, সেটা ভেবেই চিন্তায় অনেকে। পাশাপাশি একটি প্রশ্নও দেখা দিয়েছে। তা হল, নবনির্মিত ভবনে লেখাপড়া শুরুর মাত্র কয়েক মাসের মধ্যে কী ভাবে ঘটল এমন ঘটনা? ওই ভবনের বাকি ফলস সিলিংগুলিই বা কতটা নিরাপদ? তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন পড়ুয়া থেকে শিক্ষক, সকলেই। বিষয়টি নিয়ে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদারের সঙ্গে কথা বলে এবিপি আনন্দ। ভবনের নিরাপত্তা নিয়ে সরাসরি কোনও উত্তর তিনি দেননি। তবে এদিনের ঘটনায় তিনি যে উদ্বিগ্ন, সেটা অবশ্য গোপন করেননি অধ্যক্ষ। সঙ্গে জানিয়েছেন, এ বিষয়ে পদক্ষেপ করতে নির্মাণকারী সংস্থার কাছে আবেদন জানাবেন।

পরিকাঠামো নিয়ে অভিযোগ বহু...
রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে অভিযোগের এমনিতেই শেষ নেই। কখনও অকারণ রেফার, কখনও আবার রোগীর পরিবারকে হয়রানি--অভিযোগ বহুবিধ। ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় ওষুধটুকুও মেলে না বলে অভিযোগ উঠেছে বার বার। রোগীর স্ট্রেচার ঠেলা থেকে অক্সিজেনের নল লাগানো, বহু পরিষেবা দেওয়ার জন্যই পরিজনদের কাছে টাকা চাওয়ার কথাও শোনা যায়। আর এক একটি শয্যায় যে একাধিক রোগী থাকেন, সে ছবিও আকছার দেখা যায় সরকারি হাসপাতালগুলিতে। তাছাড়া বিভিন্ন ধরনের দামি ও জীবনদায়ী ওষুধের কেলেঙ্কারির খবর তো রয়েছেই। কিন্তু এবার খোদ ডাক্তারি পড়ুয়াদের যে ভাবে বিপদের মুখে পড়তে হল, তা কল্পনা করেই শিউরে উঠছেন অনেকে। ক্লাস চলাকালীন এই বিপত্তি ঘটলে কী হত?দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না তাঁরা। 

আরও পড়ুন:ব্যাপক হবে ভোট, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর?

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget