এক্সপ্লোর

Paschim Bardhaman:জামুরিয়ায় বিজেপি নেতা খুনে এবার সিবিআই তদন্তের দাবি পরিবারের

Jamuria BJP Leader Murder:জামুরিয়ায় বিজেপি নেতা খুনে এবার সিবিআই তদন্তের দাবি তোলা হল পরিবারের তরফে।নিহত রাজেন্দ্র সাউয়ের পকেটে থাকা ৫ লক্ষ টাকাও উধাও বলে দাবি পরিবারের।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: জামুরিয়ায় বিজেপি নেতা (Jamuria BJP Leader Murder) খুনে এবার সিবিআই (CBI Investigation)তদন্তের দাবি তোলা হল পরিবারের তরফে।নিহত রাজেন্দ্র সাউয়ের পকেটে থাকা ৫ লক্ষ টাকাও উধাও বলে দাবি পরিবারের। নিহত কর্মীর বাড়িতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। 

যা জানা গেল...
জামুড়িয়া শুটআউটকাণ্ডে ৪৮ ঘণ্টা পেরোলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার। গত ২৯ এপ্রিল বিজেপি নেতা রাজেন্দ্র সাউকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। আসানসোল পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপির আহ্বায়ক ছিলেন রাজেন্দ্র। শনিবার বিকেলে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি সাদা স্করপিও গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রাজেন্দ্রকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর থেকেই পুলিশি তদন্ত গাফিলতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে পরিবারের তরফে। নিহত বিজেপি নেতার ভাই জিতেন্দ্র সাউ সিবিআই তদন্তের দাবি করেছেন। তাঁর কথায়, 'সিবিআই তদন্তের দাবি। তদন্তের নামে পুলিশ মৃতের পরিবারকেই বিব্রত করছে। এমনকি রাজেন্দ্রর কাছে থাকা পাঁচ লক্ষ টাকারও কোন হদিশ পাওয়া যাচ্ছে না।' আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার  অবশ্য জানিয়েছেন, পরিবারকে কোনওভাবেই বিব্রত করা হচ্ছে না। তদন্তের স্বার্থে যেটুকু করার দরকার সেটাই করা হচ্ছে। মৃতের কাছ থেকে কোন টাকা উদ্ধার হয়নি। সোমবার রানিগঞ্জের নিহত বিজেপি নেতার বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনিও। গোটা বিষয়টি নিয়ে সরব আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বলেছেন, 'গত দু মাসে ন টা খুন হয়েছে আসানসোলে । একটারও কিনারা করতে পারেনি । এই পুলিশ শুধু টাকা তুলতে ব্যস্ত । অমিত শাহর সঙ্গে কথা বলে সিবিআই তদন্তের দাবি জানাব।' তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, 'একটা ঘটনা ঘটেছে । পুলিশ তদন্ত করছে । যে দোষী সে ধরা পড়বেই । সিবিআই রাজ্যে এতগুলো তদন্ত করছে একটাতেও সাজা হয়েছে? সব মিলিয়ে তদন্ত কোন পথে এগোয় সেদিকেই সবার নজর।

কী ঘটেছিল?
মাত্র ২৫ সেকেন্ডের নিখুঁত অপারেশন। শক্তিগড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলিতে ঝাঁঝড়া হয় দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। সেই ঘটনার একমাসের মধ্যেই দিনেদুপুরে শুটআউট হল জামুড়িয়ায়। জাতীয় সড়কে গুলি করে খুন করা হন বিজেপি নেতাকে। তাঁর নাম রাজেন্দ্র কুমার সাউ। বাড়ি রানিগঞ্জে। আসানসোল পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপির আহ্বায়ক রাজেন্দ্র। স্থানীয় সূত্রে দাবি, নিহত ব্যক্তি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার দুপুরে জামুড়িয়ার বোগরা এলাকায়, ২ নম্বর জাতীয় সড়কের ধারে নির্জন জায়গায় দীর্ঘক্ষণ এই সাদা গাড়িটি দাঁড়িয়ে ছিল। সন্দেহ হওয়ার গাড়ির কাছে যান স্থানীয়রা। তখনই দেখা যায়, গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। এরপরই, পুলিশে খবর দেওয়া হয়। তারাই মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, যে গাড়িতে দেহ উদ্ধার হয়েছে সেটি রাজেন্দ্রর নয়। এই গাড়ির মালিককে মোটা অঙ্কের টাকা ধার দিয়েছিলেন রাজেন্দ্র। টাকা ফেরত না পাওয়ায়, গাড়িটি নিয়ে চলে আসেন তিনি। গত ১৫ দিন ধরে, এই টানাপোড়েন চলছিল। খুনের নেপথ্যে, কোনও ব্যবসায়িক শত্রুতা, নাকি অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু পর পর একই ধরনের ঘটনা ঘটায় প্রশ্নে প্রশাসনের ভূমিকাও।

আরও পড়ুন:গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

 

সেরা শিরোনাম

Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget