এক্সপ্লোর

Ayan Seal:অয়ন শীলকে ২ কোটি টাকা দিয়েও মেলেনি চাকরি, লাঞ্চনায় 'আত্মঘাতী' বাবা-ছেলে

Father And Son Commit Suicide:চাকরি দেওয়ার নামে, বিভিন্ন সময় বিভিন্ন চাকরিপ্রার্থীদের থেকে তুলেছিলেন প্রায় ২ কোটি টাকা। সেই টাকা তুলে দিয়েছিলেন অয়ন শীলের হাতে।

অর্ণব মুখোপাধ্য়ায় ও সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা: চাকরি দেওয়ার নামে, বিভিন্ন সময় বিভিন্ন চাকরিপ্রার্থীদের থেকে তুলেছিলেন প্রায় ২ কোটি টাকা। সেই টাকা তুলে দিয়েছিলেন অয়ন শীলের (ayan seal) হাতে। কিন্তু টাকা দিয়েও চাকরি হয়নি অনেকের। অভিযোগ, তাঁদের লাঞ্চনা (humiliation) সহ্য় করতে না পেরে, বিষ (poison) খেয়ে আত্মঘাতী (suicide) হন ব্য়ান্ডেলের দেবানন্দপুরের বাসিন্দা বাবা ও ছেলে। তবে কী মৃত্য়ুর জন্য় দায়ী অয়ন? অন্তত এমনই দাবি করছে মৃতদের পরিবার। 

কী জানা গেল?
বাবা, মা, ছেলে পুত্রবধূ। ৪ জনের সংসার। পুত্রবধূ তখন অন্তঃসত্ত্বা। বাইরে থেকে দেখলে মনে হবে এক সুখী পরিবার। কিন্তু এই পরিবারের উপরই ২০১৮-র অক্টোবরে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। ব্য়ান্ডেলের কাছে, দেবানন্দপুরের বাসিন্দা এই পরিবারের কর্তা শ্রীকুমার চট্টোপাধ্য়ায় ও ছেলে রূপকুমার চট্টোপাধ্য়ায় বিষ খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। আর এই দুই অস্বাভাবিক মৃত্য়ুর নেপথ্য়ে উঠে আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের নাম। সূত্রের খবর, শ্রীকুমার চট্টোপাধ্য়ায় নিজে সরকারি কর্মচারী ছিলেন। এলাকায় তৃণমূল নেতা বলেও পরিচয় ছিল তাঁর। এই পরিবারের অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন অয়ন শীল। সূত্রের দাবি, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন শ্রীকুমার। সেই টাকা পৌঁছে দিতেন অয়নের কাছে। সূত্রের খবর, এভাবে প্রায় ২ কোটি টাকা তুলে অয়ন শীলকে দিয়েছিলেন শ্রীকুমার। শুধু তাই নয়, ক্য়ান্ডিডেটদের অরিজিনাল ডকুমেন্টও দিয়েছিলেন। কিন্তু, অভিযোগ, কেউ চাকরি তো পাননি। উপরন্তু নথিপত্রও সব গায়েব হয়ে গেছিল। এক চাকরিপ্রার্থীর বাবা, দুলাল দাসের অভিযোগ, 'চাকরির জন্য নয় লক্ষ টাকা দিয়েছিলাম। বেসরকারি সংস্থায় কাজ করে জমানো টাকা, এলআইসি-র টাকা ভেঙে সেই টাকা দিয়েছিলাম।' সুরজিৎ চক্রবর্তী নামে আর জন আবার মৃতের আত্মীয়। তাঁর দাবি, 'আমি তিন লক্ষ টাকা দিয়েছিলাম। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্নাতকের মার্কশিটের অরিজিনাল কপিও দিয়েছিলাম। পরে সেই নথি আর ফেরত পাননি।' স্থানীয় সূত্রে দাবি, টাকা দিয়েও চাকরি না পাওয়ায় চট্টোপাধ্য়ায় বাড়িতে এসে অপমান করে যেতেন চাকরিপ্রার্থীরা। মৃতের পুত্রবধূর দাবি, এই অপমান সহ্য় করতে না পেরেই ছেলেকে বিষ খাইয়ে নিজেকে শেষ করে দেন শ্রীকুমার। 

পরিবার কী বলছে?
রূপকুমারের স্ত্রী মধুমিতার বক্তব্য, 'পুলিশ বলে, ছেলেকে বিষ খাইয়ে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হন বাবা শ্রীকুমার চট্টোপাধ্য়ায়। আমি তখন প্রেগন্য়ান্ট। বেশি কিছু জানতাম না। পরবর্তীকালে জেনেছি। সুইসাইড নোটে অয়নের নাম ছিল।' এই ঘটনার পর, ব্য়ান্ডেল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন মৃত শ্রীকুমারের পুত্রবধূ।
কিন্তু, তার ভিত্তিতে কেউ আজ পর্যন্ত গ্রেফতার হয়নি।

আরও পড়ুন:সকালে আকাশ পরিষ্কার, কিন্তু বিকেলেই কি নামবে আবার তুমুল বৃষ্টি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget