এক্সপ্লোর

Winter Diet: শীতকাল এলেই ওজন বেড়ে যাওয়ার ভয়! কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন জেনে নিন?

আসলে শীতকালে অনিয়ন্ত্রিত যাপন, খাওয়া-দাওয়া, অনিয়মিত ঘুম এবং আরও অন্য়ান্য কারণে ওজন বাড়তে থাকে। শীতকালে কেন ওজন বাড়ে সেই কারণগুলো খুঁজে বের করতে পারলেই, সমাধানও সহজ হবে।

কলকাতা: অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়ে থাকবেন। শীতের (Winter) কোনও পার্টিতে বেরোনোর সময়ে আলমারি থেকে পছন্দের ড্রেসটা বের করে দেখলেন কিছুতেই তা গায়ে আঁটছে না। মনটা স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায় তখন। আসলে শীতকালে অনিয়ন্ত্রিত যাপন, খাওয়া-দাওয়া, অনিয়মিত ঘুম এবং আরও অন্য়ান্য কারণে ওজন বাড়তে থাকে। শীতকালে কেন ওজন বাড়ে সেই কারণগুলো খুঁজে বের করতে পারলেই, সমাধানও সহজ হবে। চলুন দেখে নেওয়া যাক কী বলছেন বিশেষজ্ঞরা। 

শীত এলেই, অলসতা (Laziness) বেড়ে যায়। যাঁরা নিয়মিত যোগব্যায়াম বা জিম করেন বা মর্নিং ওয়াকে যান। এই সময়ে তাঁরাও খানিকটা ঢিলে দেন শরীরচর্চায়। নিয়ম ভাঙার কারণে স্বাভাবিকভাবেই ওজন বাড়তে থাকে এই সময়ে। 

শীত (Winter) মানেই পার্টি, বিয়েবাড়ি। সেখানে দেদার খানাপিনা। সঙ্গে বড়দিনের কেক (Cake), মোয়া সঙ্গে পৌষ পার্বনের পিঠে পাটিসাপ্টা তো রয়েছেই। সবই চালান হতে থাকে পেটে। এটিও ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ। 

শীতের সময়ে মেটাবলিজম রেট কমে যায়। ফলে খাবার হজমে সমস্যা দেখা যায়। যার কারণে ওজন বাড়তে থাকে। 

শীতকালে এক অদ্ভুত মনখারাপ জাঁকিয়ে বসে। ঘিরে ধরে অবসাদ। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় ‘সিজন্যাল ডিপ্রেশন’। এই মানসিক অবসাদও ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

এই মরসুমে ঘুমেরও অনিয়ম হয়ে থাকে। স্লিপ সাইকেল ঠিক না হওয়ার কারণে ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 

এ ছাড়াও ঠান্ডার মরশুমে চা, কফি খাওয়ার পরিমাণও বাড়ে। বেড়ে যায় মদ্যপানের পরিমাণও। সব মিলিয়ে ওজনও বৃদ্ধি পায় দ্রুত হারে। 

শীতকালে দিন ছোট হওয়ার কারণে পরিশ্রমের ইচ্ছাও কমে যায়। কায়িক শ্রমের অভাবে ওজন বাড়তে পারে।

তাহলে এই মরশুমে ওজন নিয়ন্ত্রণে রাখতে কী করবেন ভাবছেন? মেনে চলুন সহজ কয়েকটা নিয়ম

প্রথমে শরীরচর্চার দিকে নজর দিন। আলস্য কাটিয়ে ব্যায়াম করুন। হাঁটুন। ফ্রি হ্য়ান্ডেও ভাল কাজ দেবে। 

শীতকালে খাওয়াদাওয়া দিকে একটু বাড়তি নজর দিতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল। চা কফিতেও লাগাম টানতে হবে। এর বদলে মরশুমি ফল, শাকসবজি ইত্যাদি পাতে রাখুন বেশি করে। 

শীতকাল এলেই জল পানের প্রবণতা কমে যায়। এ দিকে খেয়াল রাখুন। দিনে অন্তত তিন লিটার জল অবশ্যই পান করুন। পাশাপাশি মদ্যপানেও লাগাম টানুন।

আরও পড়ুন: India Covid Update : দেশের করোনাগ্রাফ কোথায় পৌঁছল? নতুন ভ্যারিয়েন্ট আটকাতে ফের বুস্টার?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget